বাংলা হান্ট ডেস্কঃ পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহের প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)। এবার কী তাহলে কপাল খুলছে বাংলার সরকারি কর্মীদের (State Government Employees)?
দেড় মাসে সপ্তম পে কমিশন? 7th Pay Commission
গত ফেব্রুয়ারী মাসে রাজ্য বাজেটে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হয়েছিল তৃণমূল সরকারের তরফে। তবে তবে সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এখনও সামনে আসেনি। এদিকে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে হবে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশন।
শাহ বলেছেন,’ সারা দেশে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও ষষ্ঠ কমিশন চলছে।’ এবার যখন বিজেপি সরকার গঠন করতে চলেছে, সরকারি কর্মচারীদের অপেক্ষা কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহুদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আলো দেখার আশায় সরকারি কর্মীরা।
এর আগে শাহের নয়া পে কমিশনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজেপি প্রভাবিত সংগঠন সরকারি কর্মচারী পরিষদের জেলা সম্পাদক দেবাশিস সরকার বলেছিলেন, “যদি সদিচ্ছা থাকে, তবে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু করা সম্ভব। আর যদি তা না থাকে তাহলে ৪৫০ দিনেও তা হবে না।” এবার সত্যিই রাজ্য সরকারি কর্মীদের কপাল খোলে কী না সেটাই দেখার।

আরও পড়ুন: বিন্ধ্যাচলের বুক চিরে তৈরি হচ্ছে দীর্ঘতম রেল টানেল! নয়া নজির ভারতীয় রেলের
বর্তমানে ষষ্ঠ পে কমিশনের (6th Pay commission) আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। শেষ রাজ্য বাজেটে আরও ৪% করে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা হলেও সরকারিভাবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি।












