হাতের নাগালে সোনা! পুজোর আগে হুড়মুড়িয়ে কমল দাম, এই সুযোগ মিস করবেন না

Published on:

Published on:

gold price(46)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রবিতে ফের কমল সোনার দর। পুজোর আগে সোনা সস্তা হওয়ায় চওড়া হাসি ক্রেতাদের মুখে। (Gold Price)। হলুদ ধাতুর দাম দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তবে গত কয়েকদিনে স্বস্তি এসেছে সাধারণ মানুষের জন্য। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।

আজ রবিবারও স্বস্তি দিয়েছে হলুদ ধাতুর দর। দাম কমেছে সোনার। ৬ সেপ্টেম্বর সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় কমেছে ২২ ও ২৪ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম?

এক নজরে সোনার রেটচার্ট (Gold Price)

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৫০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ৮৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৫০০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ৮৫০ টাকা। একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন কমেছে।

gold price(44)

এদিন ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৪১৫ টাকা। একদিনে কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ৯০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৪১৫০ টাকা। ৯০০ টাকা কমেছে দাম।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

gold price(45)

আরও পড়ুন: একধাক্কায় ৬০ শতাংশ! বকেয়া DA নিয়ে চর্চার মধ্যেই ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার

রুপোর দাম

সোনার সাথে তাল মিলিয়ে রুপোর দামও নিম্নমুখী এদিন। রবিবার ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৩৪২০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৩৪২০০ টাকা। একদিনে এক গ্রামে দাম ৯৫ ও এক কেজিতে দাম ৯৫০ টাকা কমেছে। তাই সোনা হোক বা রুপো, কিছু কেনার থাকলে এটাই আদৰ্শ সময়।