রাতারাতি মুখ থুবড়ে পড়ল সোনা-রুপোর দাম! এই সুযোগ মিস করবেন না

Published on:

Published on:

gold price(44)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে নয়া রেকর্ড হয় সোনার (Gold Price) দামে। চলতি বছরের শুরু থেকেও সেই ধারা অব্যাহত ছিল।। তবে গত কয়েক দিনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সোনা। আজ শনিবার ফের দাম কমেছে সোনার। ছুটির দিনে কমল সোনার দাম। শনিবার ফের সস্তা হল হলুদ ধাতু। তাই গয়না কেনার প্ল্যান থাকলে এটাই সুবর্ণ সুযোগ।

সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ৭ ফেব্রুয়ারী সোনার দাম কমেছে কিছুটা। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।

সোনার রেটচার্ট (Gold Price)

আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬০৫ টাকা। প্রতি গ্রামে দাম কমেছে ১০৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬০৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ১০৫০ টাকা।

একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও কমল এদিন। এদিন এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৩৬৫ টাকা। কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ১১০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৩৬৫০ টাকা। একদিনে দাম ১১০০ টাকা কমেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

gold price(47)

আরও পড়ুন: ‘এইভাবে ললিপপ..,’ DA বাড়িয়েও লাভ হল না! সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে রাজ্য সরকারি কর্মীরা

রুপোর দাম

রুপোর দামে লাগাতার পতন। শনিতেও পতন রুপোলি ধাতুর দরে। দাম কমেছে এদিন। ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৪৫৯০ টাকা। একদিনে দাম কমেছে ১,৯৫০ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৪৫৯০০ টাকা। রাতারাতি কেজিতে দাম কমেছে ১৯,৫০০ টাকা।