বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে বিশ্বজুড়ে একদিকে যখন জ্বালানি তেল ও গ্যাসের আকাল দেখা দিয়েছে। তখন বৃহস্পতিবার ফের একবার সোনার দামে বড় পতন দেখা দিল (Gold Price)। লক্ষ্মীবারে সোনার দামে পতন ঘটায় বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। কারণ সামনেই আছে বৈশাখ মাস। সেই সময় বিয়ের অনুষ্ঠান থাকার ফলে, অনেকেই এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। আপনারও যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা থাকে, তাহলে আজকের লেটেস্ট রেট দেখে নিন।
এক লাফে কমল সোনার দাম লক্ষ্মীবারে ক্রেতাদের জন্য সুখবর (Gold Price)
সোনা শুধুমাত্র যে গহনা হিসেবে মধ্যবিত্তের কাছে পরিচিত তা নয়। বহু মানুষের সঞ্চয়ের অন্যতম কারণের জন্য সোনা কিনতে পছন্দ করেন। কারণ সোনার বিনিয়োগ করলে বিপুল পরিমাণে টাকা পাওয়া যায়। তবে বর্তমানে সোনার দাম ১ লাখের ওপরে রয়েছে। কিন্তু বৃহস্পতিবার, ফের কিছুটা কমেছে এই হলুদ ধাতুর দর। যার ফলে মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেও গহনা কিনতে গেলে চাপ কম পড়বে। আপনার যদি আজ গহনা কেনার পরিকল্পনা থাকে। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: যাতায়াতের খরচ কমাতে চান? মান্থলি নয়, এই ট্রিকেই মিলবে বড় লাভ
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৩০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৩০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৯০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫২৯০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২১০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২১০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৪৯০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৪৯০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৪৮০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৪৮০০ টাকা।
তবে বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম (Gold Price) ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। কিন্তু বর্তমানে সোনার দাম কম থাকায় যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তাদেরকে কিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ ভবিষ্যতে সোনার দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।












