বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন যাতায়াত করার জন্য মানুষ ট্রেনের (Indian Railways) ওপর ভরসা করে থাকেন। আর যার ফলে অফিস যাত্রীরা মাসের শুরুতেই মান্থলি টিকিট কেটে রাখেন। তবে এবার একটু বুদ্ধি খাটালে আপনি বেশ কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন এই মান্থলি টিকিটের ক্ষেত্রে। কারণ, বর্তমান দিনে ডিজিটাল মাধ্যমে বহু মানুষের ট্রেনের টিকিট কাটতে পছন্দ করেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হয়। অপরদিকে সহজে ই টিকিট কাটা যায়। আর যার ফলে এই টিকিট কাটার জন্য রেলের তরফ থেকে এক বিশেষ অ্যাপ বের করেছেন। যার নাম হল Rail One। এই অ্যাপের মাধ্যমিক টিকিট কাটলে আপনি বেশ কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন বলে জানিয়েছেন রেল আধিকারিকেরা। কিভাবে টাকা সাশ্রয় করবেন তার বিস্তারিত তথ্য রইল।
যাতায়াতে সাশ্রয় চান?ট্রেনের মান্থলির বদলে এইভাবে টিকিট কাটুন (Indian Railways)
এই বিষয়ে রেলের আধিকারিকরা জানান, নিত্যযাত্রীদের মধ্যে মান্থলি টিকিট কাটার জনপ্রিয়তা বহুদিন ধরেই রয়েছে। তবে অনেকেই জানেন না তিন মাস বা ছয় মাসের পাস নিলে আপনি মাসের শেষের খরচ অনেকটাই কমাতে পারবেন। তাছাড়া মান্থলি প্রতিমাসের রিনিউ করার ঝামেলাও কমে যায়। অর্থাৎ একেবারে বেশি টাকা খরচ করতে হলেও এটি দীর্ঘমেয়াদী সাশ্রয় হয় (Indian Railways)।

আরও পড়ুন: জ্বালানি সংকটের মধ্যেও স্বস্তির আশা, LPG দামে বড় কাটছাঁটের জল্পনা
তাছাড়া, আপনি বাড়িতে বসেই খুব সহজে Rail One অ্যাপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। যার ফলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। পাশাপাশি এই বিষয়ে রেল সুত্রে জানানো হয়েছে, কোয়ার্টারলি অর্থাৎ তিন মাসের টিকিটের ক্ষেত্রে সাধারণত মান্থলি টিকিটের তুলন ৮-১২% পর্যন্ত সাশ্রয় হয়।
পাশাপাশি ছয় মাসের এই মান্থলি টিকেট করলে সাবস্ক্রাইব পরিমাণ বেশ কিছুটা বেড়ে যায়। যেমন ধরুন কোন নগর থেকে হাওড়ার মান্থলি টিকিট নেয় ১০০ টাকা। সেখানে কোয়ার্টারলিক কাটলে ২৬০ টাকা পড়ে। অর্থাৎ আপনার ৪০ টাকা সাশ্রয় হয়। পাশাপাশি সবথেকে বেশি বেনিফিট পাওয়া যায় এক বছরের অ্যানুয়াল মান্থলি করলে। কারণ সেখানে খরচ করলে দেখা যায় প্রায় ১৫-২০ শতাংশ কম পড়ে। যার ফলে নিত্যযাত্রীরা এই অপশনটিতে বেশি লাভ পান।
এছাড় এই Rail One অ্যাপের ব্যবহার খুব সহজ পদ্ধতির। প্রথমেই Rail One অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তারপর সেটিকে নিজের ফোন নম্বরের সাথে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর জার্নির রুট সিলেক্ট করে পাসের ধরন বেছে নিতে হবে। যার মধ্যে, মান্থলি, হাফ ইয়ারলি অথবা অ্যানুয়ালি যেকোনো একটি আপনি বেছে নিতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে মুহূর্তের মধ্যে আপনি টিকিট বুক করে ফেলতে পারবেন। আর টিকিট চেকারকে এই অ্যাপেই পাস দেখালে হবে। আলাদাভাবে আর প্রিন্ট করে নেওয়ার প্রয়োজন নেই (Indian Railways)।












