বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বিশ্ব বাজারের অবস্থা টালমাটাল। এর মাঝে সোনার দামও কখনো বাড়ছে আবার কখনো কমছে। যার ফলে যথারীতি হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। তবে কিছুদিন আগে যেখানে এক ধাক্কায় দু লাখের কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছিল হলুদ ধাতুর দর (Gold Price)। সেখানে বেশ কিছুটা কমেছে। সোনা ও রুপোর দাম। বুধবার সেই রকমই ফের কিছুটা কমল সোনার দাম। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম, জানুন ১ ভরির লেটেস্ট রেট (Gold Price)
মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু, ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলেই সোনার দাম কমছে বলে মনে করছে জনসাধারণ। সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বেড়ে গেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। দেখে নিন আজকের লেটেস্ট রেট।

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৯৬০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৯৬০০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৭৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৬৬০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৬৬০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৫৬১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৫৬১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৫৬০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৫৬০৫০ টাকা।
এই সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।












