বাংলা হান্ট ডেস্কঃ ঈদের বাজারে সোনা (Gold Price) কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য আজকের খবরটা বেশ গুরুত্বপূর্ণ। কলকাতার বাজারে আজ সোনার দাম খানিকটা পড়েছে। তবে শুধু সোনা নয়, সেই সঙ্গে রুপোর দামেও পরিবর্তন এসেছে। তাই কেনার আগে একবার জেনে নিন আজকের নতুন রেট।
আজ রবিবার সোনার দাম (Gold Price) কত?
আজ রবিবার, ২২ মার্চ ২০২৬, কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়নার দাম প্রতি ১ গ্রাম ১৩৭৯৫ টাকা। ১০ গ্রামে এই দাম দাঁড়িয়েছে ১৩৭৯৫০। আগের দিনের তুলনায় ১০ গ্রামে ৪৬৫০ কমেছে, অর্থাৎ প্রায় ৩.২৬ শতাংশ হ্রাস পেয়েছে।
২৪ ক্যারেট খাঁটি সোনার ক্ষেত্রেও একই চিত্র। প্রতি গ্রাম ১৪৫১৫ টাকা এবং ১০ গ্রাম ১৪৫১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখানেও ১০ গ্রামে ৪৯০০ টাকা পর্যন্ত দাম কমেছে। আর পাকা সোনার বাটের দাম আজ ১ গ্রাম ১৪৪৪০ টাকা এবং ১০ গ্রামে ১৪৪৪০০ টাকা। এখানেও আগের দিনের তুলনায় ৪৯০০ টাকা হ্রাস দেখা গিয়েছে।
আজ রবিবার রুপোর দাম কত?
সোনার পাশাপাশি রুপোর দামেও (Silver Price) আজ বড়সড় পতন দেখা গিয়েছে। ২২ মার্চ, রবিবার কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ২২৬৩০০ টাকা যা আগের দিনের তুলনায় প্রায় ৪.৫১ শতাংশ কমেছে। খুচরো রুপোর ক্ষেত্রেও একই ধরণের পরিবর্তন। আজ প্রতি কেজি খুচরো রুপোর দাম ২২৬৪০০ টাকা। এখানেও গত দিনের তুলনায় ৪.৫১ শতাংশ হ্রাস হয়েছে।
দাম অনুযায়ী হিসাব করলে, খুচরো রুপো ১০০ গ্রামে ২২৬৪০ টাকা এবং রুপোর বাট ১০০ গ্রামে ২২৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই ক্ষেত্রেই ১০০ গ্রামে ১০৭০ এবং ১ কেজিতে ১০৭০০ পর্যন্ত দাম কমেছে।
গত এক সপ্তাহে সোনার দামের ওঠানামা
গত ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত কলকাতায় সোনার দামে বড়সড় পরিবর্তন হয়েছে। ১৩ মার্চ ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৫৩৩০০ টাকা, যা ধীরে ধীরে কমে ২১ মার্চ ১৪২৬০০-এ নেমে আসে।বিমাঝে ১৮ মার্চ সামান্য বৃদ্ধি পেলেও, আবার ১৯ ও ২০ মার্চে দাম কমেছে। একইভাবে ২৪ ক্যারেট সোনা ও সোনার বাটের দামেও প্রতিদিন ওঠানামা লক্ষ্য করা গিয়েছে।
দামে কি কর ধরা আছে?
উল্লেখযোগ্য বিষয় হল, উপরের সোনা ও রুপোর দামগুলির মধ্যে কোনও কর ধরা নেই। কিনতে গেলে এর সঙ্গে অতিরিক্ত জিএসটি (GST) এবং টিসিএস (TCS) যুক্ত হবে।

আরও পড়ুনঃ ৫৮ থেকে ৬০ শতাংশ! DA বাড়লে কত টাকা হবে বেতন? হিসেব জানুন…
সব মিলিয়ে ঈদের আগে বাজারে সোনা (Gold Price) ও রুপোর দামে এই পতন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। গত কয়েক দিনের ওঠানামার পর আজকের এই কম দামে অনেকেই কেনাকাটার পরিকল্পনা করছেন। তবে বাজারের পরিস্থিতি যেহেতু দ্রুত বদলায়, তাই দামের এই সুযোগ কতদিন থাকবে, তা সময়ই বলবে।












