বাংলা হান্ট ডেস্ক: বিয়ের সিজেনে সোনার দাম (Gold Price) বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে । পাশাপাশি ২২ ক্যারেট সোনার দাম আকাশছোঁয়া। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, বিশেষজ্ঞরা বলছেন এইতো সবে শুরু, বছরের শেষের দিকে আরও দাম বাড়বে সোনার। তবে এই মুহূর্তে চলছে বিয়ের মরশুম। এই সময় আপনি যদি গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
শনিবার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত? (Gold Price)
সোনার দামে ওঠানামা লেগেই রয়েছে। হলুদ ধাতুর দর বৃদ্ধি পেলে যেমন চাপ পড়ে মধ্যবিত্তের পকেটে। তেমনই কমলে পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা। তবে বর্তমানে চলছে বিয়ের মরশুম। এই সময় ক্রমাগত সোনার দাম ওঠানামা করায় যথারীতি অসুবিধার মুখোমুখি হচ্ছে মধ্যবিত্তরা। দেখে নিন মাঘের শুরুতে বাজারে সোনার গহনার দাম কত (Gold Price)।

আরও পড়ুন: খিচুড়ির সঙ্গে একঘেয়েমি ভাঙুন, ঝরঝরে ফুলকপির মশলা ভাজায় করুন স্বাদবদল, প্রণালী জানুন
আজ দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা।
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩৬০ টাকা। অপরদিকে পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা। জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা।
সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়। তবে এই মুহূর্তে সোনার দাম (Gold Price)যে পরিমাণে বাড়ছে, তাতে চলতি বছরের শেষে হলুদ ধাতুর দলের দাম আরো আকাশ ছোয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ইতিমধ্যে যারা সোনার গহনা কিনে ফেলেছেন তাদের পকেটে চাপ না পরলেও। ভবিষ্যতে যারা সোনা কিনবেন তাদের পকেটে চাপ পড়বে বলে, আগাম সতর্কতা দিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা।












