বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমের আগে স্বস্তির খবর মধ্যবিত্তদের জন্য। কারণ ফের কমল সোনার দাম। এর ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। আপনি যদি পুজোর সময় গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এক নজরে দেখে নিন অক্টোবরের প্রথম সপ্তাহে বাজারে হলুদ ধাতুর দর কত রয়েছে (Gold Price)।
কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)
সোনার গহনা মধ্যবিত্তদের কাছে সঞ্চয়ের জিনিস। তাই গহনা কেনার সময় যদি সোনার দাম বেশি থাকে তাহলে যথা দিতে পকেটে চাপ পড়ে জনসাধারণের। তবে বর্তমানে হলুদ ধাতুর দর কিছুটা কমায় গহনা কেনা পরিকল্পনা অনেকেই করছেন। আর আপনারও যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা থাকে তাহলে একবার দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: এক ধাক্কায় দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কোন শহরে কত হল নতুন রেট? দেখে নিন
শহর ভিত্তিকভাবে বাজারে সোনার দাম কত রয়েছে তা একনজরে রইল- ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে প্রায় ১,৪৯,৫৪০ টাকা দরে লেনদেন করছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৩৭,০৭৮ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,১২,১৫৫ টাকা রয়েছে।
ভারতে রুপোর দামও প্রতি কিলোগ্রামে প্রায় ২,২৬,৭৭০ টাকা দরে ট্রেড করতে দেখা গিয়েছে। মুম্বই, চেন্নাই, কলকাতা এবং হায়দরাবাদে সোনার দাম কিছুটা কম। এই শহরগুলিতে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৬,৭৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৯,১৭০ টাকা।
সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।













