ইদের বাজারে বড় স্বস্তি! ফের কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price have fallen again know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইদের দিন খুশির খবর। কারণ ফের বাজারে কমল সোনার দাম (Gold Price)। এই দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে হলুদ ধাতুর দর কমায় কিছুটা হল চিন্তামুক্ত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। বর্তমানে সোনার দাম কমায় আপনিও যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

শনিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।তবে এই যুদ্ধের মাঝে সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিকরা।

Gold Price have fallen again know today's latest rate

আরও পড়ুন: ভারত গ্যাস গ্রাহকদের জন্য জরুরি আপডেট! সিলিন্ডার বুকিং না হলে এই ফোন নম্বরেই পাবেন দ্রুত সমাধান

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪২৬০ টাকা (০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৬০০ টাকা (০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫ টাকা (০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫০ টাকা (০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৯৩০ টাকা (০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৯৩০০ টাকা (০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৭১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৭১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৭০০। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৭০০০ টাকা।

বর্তমানে সোনার দাম (Gold Price) কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।