মাঘ মাসের শুরুতেই পকেটে চাপ মধ্যবিত্তের! বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price in the market during the wedding season
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাস পড়তে না পড়তে সোনার দামের (Gold Price) ওঠা-নামার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে দামের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যাদের পরিবারে আগামী দিনে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাদের আবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটাই বেড়ে গেল হলুদ ধাতুর দর। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।

বুধবার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত? (Gold price)

সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। পাশাপাশি সোনার দাম কমলে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে আমজনতা। তেমনি সোনার দাম বাড়লে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের মাথায় (Gold price)। দেখে নিন মাঘ মাসের শুরুতেই বাজারে হলুদ ধাতুর দর কত।

Gold Price have increased know today's latest rates

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে হারিয়ে যেতে চান? পাহাড়-নদী-চা বাগানে ঘেরা এই অফবিট গ্ৰাম থেকে ঘুরে আসুন

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪০৯৫ টাকা (+৩০০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪০৯৫০ টাকা (+৩০০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮২৫ টাকা (+৩১০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮২৫০ টাকা (+৩১০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৭৫৫ টাকা (+৩১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৭৫৫০ টাকা (+৩১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ৩১৪২০ (+১৮০৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ৩১৪২০০ (+১৮০৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ৩১৪১০টাকা (+১৮০৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ৩১৪১০০টাকা (+১৮০৫০)।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক যুদ্ধের কারণে সোনার দাম (Gold price) ওঠানামা করছে। তবে বিয়ের মরশুমে সোনার দাম দ্রুত ওঠানামা করায় অসুবিধার মুখে পড়ছে আম জনতা। তবে, দেশীয় সোনার বাজারে দাম ক্রমাগত কমছে। যা ক্রেতাদের জন্য স্বস্তির বিষয়। অন্যদিকে, ফিউচার বাজারে দাম বাড়ছে। একই সঙ্গে, বিদেশী বাজারেও প্রচুর তৎপরতা চলছে। ভবিষ্যতেও সোনা (Gold) ও রুপোর (Silver) দাম ওঠানামা করতে থাকবে।