মার্চের তৃতীয় সপ্তাহে সোনার দামে বড় চমক! জানুন ১ গ্ৰাম হলুদ ধাতুর লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price in surprise know the price of 1 bhari yellow metal todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম ক্রমাগত ওঠানামা করে। এর ফলে যথারীতি হিমশিম খায় মধ্যবিত্তরা। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সোনার দাম (Gold Price) মাঝখানে আকাশ ছোঁয়া হয়েছিল। যার কারণবশত সোনার গহনা কেন স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছিল। তবে এই মুহূর্তে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে সত্যের নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। তবে মার্চের তৃতীয় সপ্তাহে বাজারে সোনার দাম কত তা একনজরে দেখে নিন।

সোনার দামে চমক! আজ ১ ভরি হলুদ ধাতুর দর জানুন (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price in surprise know the price of 1 bhari yellow metal todays rate

আরও পড়ুন: যুবসাথীর নতুন আপডেট কী? আবেদন সংক্রান্ত সব তথ্য জানবেন কিভাবে

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪২৬০ টাকা (-৫৯৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪২৬০০ টাকা (-৫৯৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫ টাকা (-৬২৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫০০৫০ টাকা (-৬২৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৯৩০ টাকা (-৬২৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৯৩০০ টাকা (-৬২৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৪২০(-১৫৬০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৪২০০ (-১৫৬০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৪১০টাকা (-১৫৬০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৪১০০টাকা (-১৫৬০০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না।