মাথায় হাত! রবিতে বিরাট বদল সোনা-রুপোর দামে, আজ ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত?

Published on:

Published on:

Gold Price
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের শুরু হচ্ছে বাঙালিদের বিয়ের সিজন। আর তার আগে ফের বৃদ্ধি সোনার দামে। মাথায় হাত মধ্যবিত্তের। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু একটু করে কমছিল সোনার দাম। রবিতে ছুটির দিনে উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ১৯ এপ্রিল, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে?

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৪৬৩৫ টাকা। একদিনে দাম বেড়েছে ১১৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৬৩৫০। এক্ষেত্রে দাম ১১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৪৬৩৫০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৩৯৫ টাকা। গতকালের তুলনায় দাম ১১৫ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৩৯৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম রবিবার দাঁড়িয়েছে ১৫৩৯৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price soar know todays rate

আরও পড়ুন: কাজ বন্ধ হওয়ার ইমেলকে ‘গুজব’ বলল তৃণমূল, তবে এখনও নীরব IPAC, বাড়ছে জল্পনা

রুপোর দাম

রুপোর দামও এদিন উর্দ্ধমুখী। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৫৬১৬ টাকা। একদিনে ৫৩৬ টাকা বেড়েছে বেড়েছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৫৬১৬ টাকা। রাতারাতি দাম ৫৩৬০ টাকা বেড়েছে।