আরও বেড়ে গেল সোনা-রুপোর দাম, শুক্রে ১ গ্রাম হলমার্ক সোনার দাম কত হল

Published on:

Published on:

gold price(44)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমাগত বৃদ্ধি সোনার দামে। শুক্রবার ফের বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। মাঝে একটু একটু করে কমছিল সোনার দাম। শুক্রবার উর্দ্ধমুখী হলুদ ধাতু। আজ ২২ মে, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৫২০০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫২০০০ টাকা। এক্ষেত্রে দাম ৬০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৫২০০০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৯৯৫ টাকা। গতকালের তুলনায় দাম ৬৫ টাকা বেড়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫৯৯৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১৫৯৯৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price soar know todays rate

আরও পড়ুন: যখন তখন গ্রেফতারির ভয়! কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি রক্ষাকবচের আবেদন তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের

রুপোর দাম

রুপোর দাম এদিন কমেছে। শুক্রবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৬৬৮৫ টাকা। ৫০ টাকা কমেছে দাম। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৬৬৮৫০ টাকা। রাতারাতি দাম ৫০০ টাকা কমেছে।