ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট জেনে নিন

Published on:

Published on:

gold price(49)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে দাম বাড়ছে সোনার। এদিনই সেই ধারাই অব্যাহত। সপ্তাহান্তে ফের একবার বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। রবিতে হলুদ ধাতু উর্দ্ধমুখী হওয়ায় ভুরু কোঁচকাচ্ছেন ক্রেতারা। আজ ৯ আগস্ট, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৪৪৩০ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ১৪০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৪৩০০ টাকা। এক্ষেত্রে দাম ১৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম ১৪০০০ টাকা বেড়ে হয়েছে ১৪৪৩০০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। গতকালের তুলনায় দাম ১৪৫ টাকা বেড়ে এদিন হয়েছে ১৫১৮০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৫১৮০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৫১৮০০০ টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold price

আরও পড়ুন: আগামী মাস থেকে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রুপোর দাম

রুপোর দাম অবশ্য কমেছে এদিন। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ৪৫ টাকা কমে হয়েছে ২৩২২৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২৩২২৫০ টাকা। এক কেজি রুপোয় গতকালের তুলনায় ৪৫০ টাকা দাম কমেছে।