সোনার দামে বড় চমক! মাসের শেষে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস জানুন

Published on:

Published on:

Gold Price of 22 and 24 carat in the market on the last weekend of march
Follow

বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাসের শেষের দিকে সোনার দামে স্বস্তির খবর। ক্রমাগত সোনার দাম বাড়ার পর বর্তমানে কিছুটা হলেও কমেছে হলুদ ধাতুর দর (Gold Price)। যার ফলে সত্যি নিঃশেষ ফেলছেন মধ্যবিত্তরা। তার ওপর সামনেই আসছে পহেলা বৈশাখ। এই সময় বহু মানুষ গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। আপনারও যদি বৈশাখ মাসে গহনা কেনার পরিকল্পনা থাকে, তাহলে এই মুহূর্তে সোনা কিনে রাখা সব থেকে লাভজনক হবে। তাই গহনা কেনার আগে একবার দেখিনি মাসের শেষে সপ্তাহান্তে বাজারে লেটেস্ট গোল্ড প্রাইস কত যাচ্ছে।

মার্চের শেষ সপ্তাহান্তে বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত? (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তেমনি দাম কমলে রেহাই পায় জনতা। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে। জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price of 22 and 24 carat in the market on the last weekend of march

আরও পড়ুন: গোটা এপ্রিল জুড়ে চলবে স্পেশাল ট্রেন, ভোটারদের যাতায়াতে বাড়তি সুবিধা

রবিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ২২০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা।

আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ১২০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা।

লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ২২০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৯০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। সূত্রের খবর,এই সোনার দাম কমায় স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে ।