শনিবার বাজারে হলুদ ধাতুর দর হু হু করে কমছে! আজ সোনা-রুপো কিনলে কত খরচ হবে জানেন?

Published on:

Published on:

Gold Price discress at the beginning of the week know today's latest rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) প্রতিনিয়তই ওঠানামা করে। তার ওপর বর্তমানে চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার দাম ওঠানামা করার ফলে যথারীতি নাজেহাল হয়েছেন মধ্যবিত্তরা। তবে চলতি সপ্তাহে বেশ কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। এবার সপ্তাহের শেষে বাজারে সোনার দাম কত তা এক নজরে দেখে নিন।

শনিবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)

হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে জুন মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম অনেকটাই বেশি ছিল। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে। এক নজরে দেখে নিন আজকে বাজারে হলুদ ধাতুর (Gold Price) দর কত।

Gold Price of 22 and 24 carat increase or decrease at the end of the week

আরও পড়ুন: রোজকার আলুতে আনুন চমক, টক দই মিশিয়ে তৈরি করুন সুস্বাদু ও অভিনব এই রান্না

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৮২০ টাকা (-৪৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৮২০০ টাকা (-৪৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৯০ টাকা (-৫০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৫৯০০ টাকা (-৫০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৫১৫ টাকা (-৫০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৫১৫০ টাকা (-৫০০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৪৭৩৫ (-১৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৪৭৩৫০ (-১৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৪৭২৫ টাকা (-১৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৪৭২৫০ টাকা (-১৯৫০)।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ বদলে যায়। এছাড়াও, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা (Gold Price)।