রোজকার আলুতে আনুন চমক, টক দই মিশিয়ে তৈরি করুন সুস্বাদু ও অভিনব এই রান্না

Published on:

Published on:

Recipe make Dadhi Wala Potato with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন রষিয়ে কষিয়ে রাঁধতে কারোরই ভালো লাগেনা। শরীর ও মনের মাঝেমধ্যে হেঁশেল থেকে বিরতি চাই। এবার এইরকম কোন একদিন যদি বাড়িতে অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তিত আপনি। চিন্তা করার আর কিছু নেই, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। যা খুব সহজেই বানানো যায়। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দধি ওয়ালে আলু, রেসিপি রইল (Recipe)

ফ্রিজে যদি টক দই থাকে, তা হলে আর চিন্তা নেই। মাত্র এই দু’টি উপকরণ থাকলেই কাজ হয়ে যাবে। যদিও বাঙালি রান্না নয় দধি ওয়ালে আলু। এটি মূলত রাজস্থান, উত্তর প্রদেশে এই ধরনের নিরামিষ খাবার খাওয়ার চল বেশি। তবে এটি রাঁধতেও খুব একটা ঝক্কি নেই। হেঁশেলে যাওয়ার আগে দেখে নিন কী কী লাগবে (Recipe)।

Recipe make Dadhi Wala Potato with just a few ingredients

আরও পড়ুন: চলন্ত বাইকে পিছু ধাওয়া, রাস্তার মাঝেই জোর করে সিঁদুর! ঝাড়গ্রামে সিনেমাকেও হার মানানো কাণ্ড

উপকরণ:

সেদ্ধ আলু: ৩-৪টি

টক দই: দেড় কাপ

বেসন: ১ টেবিল চামচ

হিং: এক চিমটে

হলুদ: আধ চা চামচ

কাঁচালঙ্কা: ২-৩টি

গোটা জিরে: ১ চা চামচ

ধনে গুঁড়ো: আধ চা চামচ

গরমমশলা গুঁড়ো: আধ চা চামচ

ধনেপাতা কুচি: সামান্য

নুন: পরিমাণমতো

চিনি: সামান্য

ঘি: ১ টেবিল চামচ

প্রণালী: প্রথমে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। এরপর ছোট একটি পাত্রে দই ভালো করে ফেটিয়ে নিন। তবে খেয়াল রাখবেন যেন দলা না পাকিয়ে থাকে। এ বার দইয়ের মধ্যে বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। তারপর কড়াইয়ে ঘি গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এবার একটু নাড়াচাড়া করে হিং আর কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার মিনিট খানেক পর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিন। পাশাপাশি হালকা করে ভাজুন। এবার একে একে হলুদ, ধনে, নুন দিয়ে দিন। তবে ভালো করে কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখা দই কড়াইতে ঢেলে দিন। তারপর গ্যাসের আঁচ কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে। তারপর কড়াইয়ে দই দেওয়ার পর সমানে খুন্তি নাড়িয়ে যেতে হবে। না হলে দই ফেটে যেতে পারে। যখন তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিন। মিনিট পাঁচেকের মধ্যেই ঝোল ফুটতে শুরু করবে। তারপর ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি এবং গরমমশলা ছড়িয়ে নিতে হবে। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।