বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে আরও একবার সোনার দামে বড় বদল। যদীও সোনার দাম গত মাসের শুরুর দিকে দু’বার বদলে গিয়েছিল। এমনকি গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা। তবে বুধবার ফের বাড়ল হলুদ ধাতুর দর। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।
বিয়ের মরশুমে উর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)
বাজেট অধিবেশনের পর কিছুটা সোনার দাম কমল সোনার দাম। বাংলার বাজারে বুধবার ফের বাড়ল হলুদ ধাতুর দর। এরফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পাশাপাশি হলুদ ধাতু মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে সোনাকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শুরুর ৭ দিন আগে বড় সিদ্ধান্ত পর্ষদের, পড়ুয়াদের জন্য ফের খোলা হল পোর্টাল
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৬৫০ টাকা (+৭৪৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৬৫০০ টাকা (+২৪০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪১৫ টাকা (+৭৮৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪১৫০ টাকা (+৭৮৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৩৪০ টাকা (+৭৮০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৩৪০০টাকা (+৭৮০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৭৩২০ (+২৭৩০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৭৩২০০ (+২৭৩০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৭৩১০ টাকা (+২৭৩০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৭৩১০০টাকা (+২৭৩০০)।
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা (Gold Price)।












