বাংলা হান্ট ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষায় ফের ৭ দিন আগে খোলা হল পোর্টাল। এখনো যারা অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আবেদন করেনি তাদের জন্যই খুলতে চলেছে এনরোলমেন্ট পোর্টাল। এর জন্য পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে। পাশাপাশি পড়ুয়াদের ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
ফর্ম সংক্রান্ত সমস্যা মেটাতে পরীক্ষার আগে পোর্টাল খুলল সংসদ (WBCHSE)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাইনি তারা তিন দিনের মধ্যে পোর্টালের মাধ্যমে সেটিকে সংগ্রহ করে নিতে হবে। পাশাপাশি যারা একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কিন্তু অ্যাডমিট কার্ডের এনরোলমেন্ট করেনি তারাও এই আবেদন করতে পারবেন (WBCHSE)।

আরও পড়ুন: ভয়াবহ দৃশ্য বালিগঞ্জ স্টেশনে! ওভারব্রিজ থেকে ঝাঁপ, লাইভ ওভারহেড তারে জ্বলে উঠল দেহ
তবে কিছু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সঠিক সময় এনরোলমেন্ট না করতে পারার জন্য যে অতিরিক্ত টাকা জরিমানা বাবদ ধার্য করা হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ। কারণ, কাউন্সিল যদি ছাত্র-ছাত্রীদের সত্যিই উপকার করতে চান তাহলে কম টাকায় এই সুযোগ করিয়ে দেওয়া হতো বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, এই বিষয়ে স্কুলগুলির বক্তব্য সব ক্ষেত্রে স্কুলগুলিকে কাঠগোড়ায় তুললে হবে না। কারণ তারা বারংবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিলাপ করেননি। যার ফলে এই জটিলতার সৃষ্টি হয়েছে। তবে জেলার স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের এতগুলো টাকা কি করে দেবে তা নিয়েও নানান প্রশ্ন উঠছে।
কিন্তু এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে সভাপতি,চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “জরিমানা আমাদের উদ্দেশ্য নয়। নির্দিষ্ট সময় ও নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে পুরো প্রক্রিয়া যাতে সম্পূর্ণ হয় এবং একজন ছাত্রও যাতে বঞ্চিত না হয় সেটাই আমরা চাইছি। কিছু ক্ষেত্রে স্কুলের গাফিলতি তো আছে। আবার পড়ুয়াদেরও অসহযোগিতা রয়েছে।” পাশাপাশি শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তাদের ‘এনরোলমেন্ট’ প্রক্রিয়া সম্পন্ন করেছে। তারপরেও বিভিন্ন স্কুল জানাচ্ছে, তাদের বেশ কিছু ‘এনরোলমেন্ট’ প্রক্রিয়া বাকি রয়েছে। আশা করি প্রত্যেকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে।
এছাড়াও পরীক্ষার ফর্ম ফিলাপ করার জন্য স্কুল বিমুখ ও কম উপস্থিতির ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য এনরোলমেন্ট ফর্ম পূরণ করেনি। তাই এত টাকা লেট ফাইন নিলে স্কুলি টাকা নিচ্ছে বলে ছাত্র ও অভিভাবক মহলের ধারণা হবে। তবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও গত মাসে একদিনের জন্য এই পোর্টাল খোলা হয়েছিল। তখন শেষ মুহূর্তে ৯৫৪ স্কুলে মোট ১৯৬৬ জন পরীক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত অথবা নথিভুক্ত করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে (WBCHSE)।












