বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শুরুতে সোনার দামে (Gold Price) ফের পতন। হলুদ ধাতুর দর কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। যদিও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সোনার দাম অবিরত ওঠারামা করছে। কিন্তু বর্তমানে সোনার দাম কিছুটা কমায়, এই সময় বহু মানুষই গহনা কেনার পরিকল্পনা করেছেন। আর আপনিও যদি এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দেখে নিন বাজারে আজকের লেটেস্ট গোল্ড প্রাইস।
ফের কমল সোনার দাম জানুন ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে শুধুমাত্র গহনা নয়। এটি সঞ্চয়ের মাধ্যম হিসেবেও দেখা হয়। তবে সোনার দাম বাড়লে, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তেমনি হলুদ ধাতুর দর কমলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন মধ্যবিত্তরা। ঠিক তেমনি বর্তমানে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। এই সময় আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন বাজারের সোনার দাম কত (Gold Price)।

আরও পড়ুন: কটকের মেডিক্যাল কলেজে ভোররাতের অগ্নিকাণ্ড, প্রাণ গেল অন্তত ১০ রোগীর, আহত স্বাস্থ্যকর্মীরাও
আজ ২৪ ক্যারেট এক গ্রাম সোনার দাম ১৫৬১৯ টাকা। ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম ১৪৮৪০ টাকা। আজ আপনি যদি ২২ ক্যারেট এক গ্রাম সোনারবিক্রি করেন তাহলে পাবেন ১৪২১৩ টাকা। অপরদিকে ১৮ ক্যারেট এক গ্রাম সোনার দাম ১২১৮০ টাকা। সোনার পাশাপাশি সপ্তাহের শুরুতে ১ কেজি রুপোর বারের দাম ২৫৮০৬০ টাকা।
স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ বিশেষজ্ঞদের মতে, সোনার দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে। কারণ মধ্যপ্রাচীরের ভুল রাজনৈতিক কারণে সোনার দামের ওঠা পড়া লেগে রয়েছে। এই ওঠা পড়া করার ফলে যথারীতি হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের।
তবে এই মুহূর্তে সোনা কিনে রাখছে তাদের আর চিন্তা করার কিছু নেই। কিন্তু এরপর সোনা কিনলে হলুদ ধাতুর দর আরাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (Gold Price)।












