আজ কত টাকায় বিকোচ্ছে সোনা? আপনার শহরের স্বর্ণমূল্য জেনে নিন এক নজরে

Published on:

Published on:

Gold Price over the weekend check today's latest rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে কমল সোনার দাম(Gold Price)। সোনার দাম কমায় কিছুটা হলেও রেহাই পেয়েছে সাধারন নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবার দামের পরিবর্তনের দিকে নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রুপোর দাম কত যাচ্ছে।

সপ্তাহান্তে সোনার দামে বড় পতন জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price)বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে তেমনি কমলে স্বস্তির শ্বাস ফেলে সাধারণ মানুষ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এছাড়াও ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

Gold Price over the weekend check today's latest rates

আরও পড়ুন: রবিবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, জেনে নিন আজ কত খরচ হচ্ছে প্রতি লিটারে

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫১৫৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫১৫৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৪৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৪৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৮৬৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৮৬৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৭৮৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৭৮৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৭৭৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৭৭৫০ টাকা।

সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।