বাংলা হান্ট ডেস্ক: মাঘের শুরুতেই মধ্যবিত্তের পকেটে চাপ। কারণ, আবার বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)। যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষদের। এই সোনার দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পাশাপাশি চিন্তার ভাঁজ কপালে পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। সামনেই যেহেতু আসছে বিয়ের মাস, এই সময় বহু মানুষ সোনার গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। আপনিও যদি এই মুহূর্তে গহনা কেনা পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
মঙ্গলবার বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

আরও পড়ুন: চোখের নিমিষে পৌঁছে যাবেন গন্তব্যে! স্লিপার বন্দে ভারতে মাত্র ১ ঘণ্টায় কলকাতা–মায়াপুর, ভাড়া কত?
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৩৭৯৫ টাকা (+২২৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৩৭৯৫০টাকা (+২২৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫ টাকা (+২৩৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৫১৫০ টাকা (+২৩৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৪৪০ টাকা (+২৩৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৪৪০০টাকা (+২৩৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৯৬১৫ (+১৩২০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৯৬১৫০ (+১৩২০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৯৬০৫ টাকা (+১৩২০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৯৬০৫০ টাকা (+১৩২০০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙ ও বদলে যায় (Gold Price)।












