কালিপুজোর পর সোনার বাজারে আগুন, আজকের দর জানেন?

Published on:

Published on:

Gold Price remain sky-high even after the festive season

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে চলে গেল দীপাবলি ও কালীপুজো। তবে এই উৎসবের মরশুমে দুঃসংবাদ রয়েছে মধ্যবিত্তদের জন্য। কারণ ফের একবার বৃদ্ধি পেল হলুদ ধাতুর দর (Gold Price)। যার ফলে যথারীতি কপালে হাত পড়েছে মধ্যবিত্তের। এবার এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

উৎসবের পরেও সোনার দামে আগুন (Gold Price)

উৎসবের মরশুমে হু হু করে বাড়ল সোনার দাম (Gold Price)। এর ফলে যথারীতি চিন্তার ভাঁজ মাথায় পড়েছে আমজনতার। পাশাপাশি সামনেই আসছে বিয়ের মরশুম। এই মরশুমে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন তাহলে দেখে নিন কলকাতা সহ ৪ মেট্রো শহরের লেটেস্ট রেট কত রয়েছে সোনার।

কলকাতায় আজ প্রতি ১০গ্রাম সোনার দাম ২৪ ক্যারেটে ১,৪৩,৯৭০ টাকা এবং ২২ ক্যারেট ১,৩১,৯৭৩ টাকা। মুম্বইয়ে প্রতি ১০গ্রাম সোনার দাম ২৪ ক্যারেটে ১,৪৪,১৬০ টাকা এবং ২২ ক্যারেটে ১,৩২,১৪৭ টাকা।নয়া দিল্লিতে প্রতি ১০গ্রাম সোনার দাম ২৪ ক্যারেটে ১,৪৩,৯১০ টাকা এবং ২২ ক্যারেটে ১,৩১,৯১৮ টাকা।

 

Gold Price remain sky-high even after the festive season

 

আরও পড়ুন: উৎসবের মরশুমে ১৮ হাজার বিশেষ ট্রেন চালাচ্ছে রেল, যাত্রী সুরক্ষায় থাকছে AI ক্যামেরা

চেন্নাইয়ে প্রতি ১০গ্রাম সোনার দাম ২৪ ক্যারেটে ১,৪৪,৭৬০ টাকা এবং ২২ ক্যারেটে ১,৩২,৬৯৭ টাকা। বেঙ্গালুরুতে প্রতি ১০গ্রাম সোনার দাম ২৪ ক্যারেটে ১,৪৪,২৭০ টাকা এবং ২২ ক্যারেটে ১,৩২,২৪৮ টাকা।

এই সোনার দর (Gold Price) বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে, মধ্যবিত্ত থেকে শুরু করে ব্যবসায়ীদের। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে যারা গহনা কেনা পরিকল্পনা করেছেন তারা যাতে তা কিনে ফেলেন। কারণ ভবিষ্যতে হলুদ ধাতুর দর আরও আকাশ ছোঁয়া হবে। তাই দেরি না করে এই মুহূর্তেই গহনা কিনে রাখা বুদ্ধিমত্তার কাজ হবে।