বাংলা হান্ট ডেস্ক: সোনার দামের (Gold Price) ওঠা-নামার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন তাহলে দামের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যাদের পরিবারে আগামী দিনে বিয়ের অনুষ্ঠান রয়েছে, তাদের আবার কপালে চিন্তার ভাঁজ পরলো। এছাড়াও গত ২৪ ঘন্টায় এক লাফে অনেকটাই বেড়ে গেল হলুদ ধাতুর দর।
ফের বাড়ল সোনার দাম,জানুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম (Gold Price) যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড় প্রশাসনিক রদবদল, উত্তীর্ণদের সার্টিফিকেট নিয়ে বাড়ছে জল্পনা
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৪০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩০০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩০০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২২০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২২০০ টাকা।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৯৮০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৯৮০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৯৭০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৯৭০০ টাকা।
এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন (Gold Price)।













