এপ্রিলের শুরুতেই মধ্যবিত্তের পকেটে চাপ! হু হু করে বাড়ল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price drop sharply on thursday good news for buyers
Follow

বাংলা হান্ট ডেস্ক: মার্চ মাসের শেষের দিকে সোনার দামে স্বস্তি পেলেও, এপ্রিল মাসের শুরুতে ফের একবার বাড়ল হলুদ ধাতুর দর (Gold Price)। এর ফলে পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এই মুহূর্তে যারা গহনা কেনার পরিকল্পনা করছেন, তারা একবার আজকের বাজারে লেটেস্ট গোল্ড প্রাইস দেখে নিন।

মাসের শুরুতে সোনার দামে আগুন, জানুন আজকের রেট (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

Gold Price rise at the beginning of the month know today's rate

আরও পড়ুন: তথ্যের মাধ্যমে বিভ্রান্তি! একাদশ-দ্বাদশের শূন্যপদের তালিকায় উঠল ত্রুটির অভিযোগ

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪০৭৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪০৭৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮১০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৮১০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৭৩৫টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৭৩৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৭১০ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৭১০০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৭০০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৭০০০ টাকা।

তবে সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত এই ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট (Gold karat) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা।