বাংলা হান্ট ডেস্ক: ফের একবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগের প্রকাশিত শূন্যতালিকা নিয়ে বিভ্রান্তির অভিযোগ উঠল (Teachers Recruitment)। এই বিষয়ে সোমবার স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ করলো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যার ফলে নিয়োগের জন্য কাউন্সিলিং শুরু হলেও এর বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না।
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ফের, শূন্যপদ তালিকায় ত্রুটির অভিযোগ (Teachers Recruitment)
গত ২৩ মার্চ থেকে একাদশ ও দ্বাদস্তরে দশটি বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সিলিং শুরু হয়েছে (Teachers Recruitment)। কিন্তু প্রথম থেকেই ওই শূন্য পদ নিয়ে একাধিক অভিযোগ করতে থাকে। আর এবার ফের একবার নতুন করে অভিযোগ উঠেছে এই নিয়োগ পদ্ধতি নিয়ে।
এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বহু অযোগ্য প্রার্থী চাকরি গিয়েছে। যার ফলে বিভিন্ন স্কুলে সেইসব স্থান শূন্য থেকে গিয়েছে। যার কারণবশত সম্প্রতি যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে শূন্যপদের কোন উল্লেখ নেই। পাশাপাশি কাউন্সিলিং শুরু হলেও এরপরে নানা বিভ্রান্তিতে ভরা।

আরও পড়ুন: ফের মূল্যবৃদ্ধি অটো LPG-তে, এক লাফে ১২.২৮ টাকা বাড়ায় চাপে অটোচালকরা
এর আগেও চন্দন গড়াই অভিযোগ জানিয়েছিলেন । তাঁর অভিযোগ ছিল, ২০১৬ সালে কোনও প্রার্থী একটি স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন। পরে তিনি আপস-বদলির মাধ্যমে অন্য স্কুলে চলে যান। অর্থাৎ তাঁর জায়গায় ওই স্কুলে ইতিমধ্যেই অন্য শিক্ষক রয়েছেন। অথচ সম্প্রতি যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে এই পদটিকে শূন্য হিসেবে দেখানো হচ্ছে।
তবে অন্য ক্ষেত্রে দেখা গিয়েছিল কোনও একটি স্কুলে কোনও একটি বিষয়ে হয়তো একটি শূন্যপদ রয়েছে। কিন্তু তালিকায় দেখানো হচ্ছে শূন্যপদ দু’টি। এই সব অভিযোগ পেয়ে নড়ে বসেছিল দফতর। সব জেলা স্কুল পরিদর্শকদের ফের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়ে মঙ্গলবার অবশ্য স্কুলশিক্ষা কমিশনারেট এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযাগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি (Teachers Recruitment)।












