বাংলা হান্ট ডেস্ক: মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে সোনার দামে বড় চমক। ফের বেড়ে গেল হলুদ ধাতুর দর (Gold Price)। যার ফলে মধ্যবিত্তের পকেটে চাপ পড়তে শুরু করেছে। এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন। তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
হু হু করে বাড়ল সোনার দাম, জানুন আজকের রেট (Gold Price)
সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের, তেমনি দাম কমলে খুশিতে ভরে ওঠে মন। শনিবার কলকাতায়, সামান্য দাম কমেছে সোনার।

আরও পড়ুন: বাজার থেকে আনা টমেটো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? এই উপায়গুলি কাজে লাগতেই পারে
সোমবার পশ্চিম ভারতের দিকে তাকালে দেখা যাচ্ছে গুজরাটের আমেদাবাদে সোনার দাম সামান্য বেশি। সেখানে আজ ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৫,২১৮ টাকা এবং ২২ ক্যারাটের দাম ১৩,৯৫০ টাকা।
এছাড়াও গুরগাঁও এবং চণ্ডীগড়ে আজ সোনার দাম কিছুটা বেশি; সেখানে ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ১৫,২২৮ টাকা প্রতি গ্রামে এবং ২২ ক্যারাট সোনা মিলছে ১৩,৯৬০ টাকায়। তবে দেশের সব বড় শহরের মধ্যে দামের নিরিখে আজও শীর্ষে রয়েছে চেন্নাই। দক্ষিণ ভারতের এই শহরে আজ ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ১৫,৩৮২ টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম ১৪,১০০ টাকা ছুঁয়েছে।
তবে সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা কেনেন (Gold Price)।













