সপ্তাহান্তে হু হু করে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold prices drop again on saturday check today's rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে (Gold Price) ফের মিলল স্বস্তি। গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। শনিবার সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও।

শনিবার ফের কমল সোনার দাম জানুন আজকের রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা কেনা (Gold Price) অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের।

Gold prices drop again on saturday check today's rates

আরও পড়ুন: পাহাড় নয়, এবার গরমে পরিকল্পনা করুন সাগর সফরের, কলকাতার কাছেই মিলবে দারুণ স্পট

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫১৪৫ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫১৪৫০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৩৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৩৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৮৫৫ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৮৫৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৮৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৮৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৮২৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৮২৫০ টাকা।

সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন (Gold Price) তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন।