বিশ্বজুড়ে মন্দার আবহেও ভারতীয় অর্থনীতির জন্য ‘Good News’, কী জানাল IMF?

Published on:

Published on:

Good news for the Indian economy even in the global recession.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুদ্ধের অস্থিরতার আবহেই এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF ২০২৭ অর্থবর্ষের জন্য ভারতের (India) GDP গ্রোথের পূর্বাভাস সামান্য বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। এটি তাদের জানুয়ারি মাসের অনুমানের চেয়ে ০.১ শতাংশ বেশি। এছাড়াও, IMF সতর্ক করেছে যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গ্লোবাল গ্রোথকে প্রভাবিত করতে পারে এবং স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যেই IMF ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক/গ্লোবাল ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’-এর আপডেটে ‘গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটস কনফ্রন্ট দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড অ্যামপ্লিফিকেশন রিস্কস’ শিরোনামে জানিয়েছে ২০২৮ অর্থবর্ষে গ্রোথ ৬.৫ শতাংশে স্থিতিশীল থাকবে বলে অনুমান করা হচ্ছে।

ভারতের (India) অর্থনীতির বিষয়ে কী জানিয়েছে IMF?

পূর্বাভাস বৃদ্ধির কারণ: জানিয়ে রাখি যে, IMF ভারতের এই গ্রোথের কারণ হিসেবে ২০২৫ সাল থেকে শুরু হওয়া শক্তিশালী গতি, বাহ্যিক শুল্কের চাপ হ্রাস এবং অভ্যন্তরীণ চাহিদার বৃদ্ধিকে উল্লেখ করেছে। এদিকে, এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন বিশ্বব্যাপী সংঘাতের প্রভাব উদীয়মান বাজারগুলির ওপর মারাত্মকভাবে চাপ তৈরি করেছে। IMF-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য গ্রোথের পূর্বাভাস জানুয়ারির ০.১ শতাংশ পয়েন্ট থেকে ০.৩ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে। এর প্রধান কারণ হল ২০২৫ সালের শক্তিশালী ফলাফলের ফলে সৃষ্ট গতি এবং ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে করা।

Good news for the Indian economy even in the global recession.

মূলত, এই ২ টি কারণই মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রতিকূল প্রভাব প্রশমিত করছে। ২০২৭ সালেও গ্রোথ ৬.৫ শতাংশে থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের জন্য, IMF-এর তথ্য ও পূর্বাভাস অর্থবর্ষের ভিত্তিতে উপস্থাপন করা হয়। যেখানে আরও বলা হয়েছে যে, অক্টোবরের অনুমানের তুলনায় ভারতে ২০২৫ সালের গ্রোথের পূর্বাভাস ১.০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: একের পর এক বড় সংস্থাকে টেক্কা! এবার যা করে দেখাল আদানি গ্রুপের এই সংস্থা, জানলে হবেন ‘থ’

গ্লোবাল গ্রোথ হ্রাস এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা: এদিকে, IMF তার রিপোর্টে জানিয়েছে যে, ইরান যুদ্ধের কারণে চলতি বছরে গ্লোবাল অর্থনৈতিক গ্রোথ মন্থর হয়েছে। যার ফলে ২০২৫ সালের তুলনায় গ্রোথ হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। IMF ২০২৬ সালের জন্য তার গ্লোবাল গ্রোথের পূর্বাভাস জানুয়ারিতে দেওয়া ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ৩.১ শতাংশ করেছে। এটি ২০২৫ সালের জন্য অনুমান করা ৩.৪ শতাংশ গ্রোথের চেয়েও কম।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! জাতীয় সড়কে ওভারলোডিং হলেই এবার কড়া অ্যাকশন, বড় পদক্ষেপ কেন্দ্রের

মূলত, ইরানের ওপর মার্কিন ও ইজরায়েলি হামলা ও ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং প্রতিবেশী দেশগুলিতে তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি পরিকাঠামোর ওপর প্রতিশোধমূলক হামলার ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়েছে। এর ফলস্বরূপ, IMF চলতি বছরের জন্য গ্লোবাল মুদ্রাস্ফীতির পূর্বাভাস জানুয়ারির ৩.৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৪ শতাংশ করেছে। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের জন্য এই হার ছিল ৪.১ শতাংশ।