সই করেননি রাষ্ট্রপতি, নবান্নে ফেরত ‘গুন্ডা দমন বিল’!

Published on:

Published on:

Goonda Daman Bill President Returns Bill for Reconsideration
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ‘গুন্ডা দমন বিল’ (Goonda Daman Bill) নিয়ে তৈরি হল নতুন আইনি জটিলতা। বিধানসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল এই বিল। কিন্তু তাতে সই না করে পুনর্বিবেচনার জন্য বিলটি নবান্নে ফেরত পাঠানো হয়েছে। মূলত বিলের একটি ধারা কেন্দ্রের NDPS Act-এর সঙ্গে মিলে যাওয়ায় এই আপত্তি উঠেছে।

Goonda Daman Bill : কেন ফেরত পাঠানো হল বিল?

২০২৬ সালের জুন মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘গুন্ডা দমন বিল’ (Goonda Daman Bill) পাশ হয়েছিল। পরে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। এবার কেন্দ্রের তরফে পাঠানো নোটে বিলের একটি নির্দিষ্ট ধারা নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে।

ওই ধারায় মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আলাদা করে প্রতিরোধমূলক আটক ব্যবস্থার কথা বলা হয়েছে। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, এই প্রস্তাবিত ব্যবস্থা ১৯৮৫ সালের NDPS Act-এর সঙ্গে সরাসরি মিলে যাচ্ছে। ফলে সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনি জটিলতা তৈরি হতে পারে।

এই কারণেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে (Goonda Daman Bill) অনুমোদন না দিয়ে সেটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন। ফলে এখনও এই বিল আইনে পরিণত হয়নি।

এর আগে কী হয়েছিল?

এর আগে গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গে The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act, অর্থাৎ গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। সেদিনই আইনটির ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত এই আইন কার্যকর করা যাবে না।

শুরু থেকেই এই আইন (Goonda Daman Bill) নিয়ে আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল, এই আইন কার্যকর হলে জননিরাপত্তার জন্য বিপজ্জনক বলে মনে হওয়া কোনও ব্যক্তি বা বড় ধরনের সমাজবিরোধী অপরাধের পরিকল্পনার সঙ্গে যুক্ত কাউকে ঘটনার আগেই আটক করা সম্ভব হবে। কোনও বিচার ছাড়াই সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটক রাখার ব্যবস্থাও রয়েছে।

সম্পত্তি নষ্ট হলে ক্ষতিপূরণের ব্যবস্থাও রয়েছে

শুধু আটক নয়, বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগানোর ঘটনায় সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হলে তার ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও রয়েছে এই বিলে (Goonda Daman Bill)।

President Draupadi Murmu gave speech on power of women!

আরও পড়ুনঃ বড় খবর! পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কেন্দ্র

ক্ষতিপূরণ আদায়ের জন্য অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রাখা হয়েছে। ‘গুন্ডা দমন বিল’ (Goonda Daman Bill)-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই ব্যবস্থার কথাই উল্লেখ করা হয়েছে।