শান্তি কই? ভোটের আগে উত্তপ্ত গোসাবা, BJP কর্মীর ওপর হামলার অভিযোগে কাঠগড়ায় সেই তৃণমূল

Published on:

Published on:

BJP
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোটের আবহে (Assembly Election) উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। এক বিজেপি (Bharatiya Janata Party) কর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে অভিযোগ উঠলেও শাসকদল তা অস্বীকার করেছে।

বিজেপি (BJP) কর্মীর উপর হামলা গোসাবায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বিজেপি কর্মীর ওপর হামলা হয় গোসাবা ব্লকের কোচুখালি ১ নম্বর অঞ্চলে। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী সনাতন গায়েনকে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। ওই বিজেপি কর্মীর মাথায় ও হাতে গুরুতর চোট রয়েছে। লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই সনাতন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এমনকি এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী দলবদল করেছেন বলে খবর। তাঁর দাবি, দল পরিবর্তনের পর থেকেই তিনি নিয়মিত হুমকি পেতে শুরু করেন।

আক্রান্ত বিজেপি কর্মী সনাতন অভিযোগ করেন, জমি সংক্রান্ত একটি বিবাদের জেরে এই হামলা চালানো হলেও এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসাও রয়েছে। আক্রান্ত ব্যক্তি সরাসরি তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্বপন মণ্ডল, সুধীর মণ্ডল এবং স্বদেশ মণ্ডলের অভিযোগ তুলেছেন সনাতন।

Gosaba heated up before the elections, TMC leader attacking BJP worker

আরও পড়ুন : সোনা পাপ্পু মামলায় অ্যাকশন মোডে ইডি, তল্লাশি চলছে কলকাতার একাধিক জায়গায়

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তাঁদের মতে, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের ফল এবং রাজনৈতিক তকমা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের মুখে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।