ফের বাড়ল ৫০০ টাকা! বার্ধক্য ভাতা, বিধবা ভাতার নতুন করে আবেদন কবে থেকে জানাল রাজ্য

Published on:

Published on:

Bardhakya Bhata(7)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বার্ধক্য ভাতা (Bardhakya Bhata), স্বামীহীনা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বৃদ্ধির পাশাপাশি, বিগত সরকারের সময়ে হওয়া উপভোক্তাদের অপেক্ষা তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট বাতিল করে দিল রাজ্য (Government of West Bengal)।

বার্ধক্য ভাতা সহ ৩ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত | Bardhakya Bhata

সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। বাংলায় বিজেপি সরকার আসার পর পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা সামাজিক প্রকল্পগুলির ভবিষ্যত নিয়ে জল্পনা চলছিল। যদিও চালু থাকা কোনও প্রকল্পই বিজেপি বন্ধ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। সেই মতো কোনও প্রকল্পই এ পর্যন্ত বন্ধ হয়নি। তবে চলছে চূড়ান্ত কড়াকড়ি।

এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতার প্রকল্পে অপেক্ষা তালিকা বাতিল করল বিজেপি সরকার। এদিন নবান্নের এক অনুষ্ঠানে ভাতা বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রায় ৮২ লক্ষ উপভোক্তাকে এ বার থেকে মাসে এক হাজারের বদলে দেড় হাজার টাকা দেওয়া হবে।

ক্ষমতায় আসার পরই ১০০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয় এই তিন ভাতা। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, এই উপভোক্তাদের তৈরি থাকা অপেক্ষা তালিকা বাতিল করা হয়েছে। আগের সরকারের আমলের অপেক্ষা তালিকা বাতিল হতে চলেছে বলে জানানো হয়েছে। নতুন আবেদনের ভিত্তিতে সেগুলি যাচাই করে উপভোক্তাদের বেছে নেওয়া হবে। কোথায় কবে আবেদন শুরু এ বিষয়েও স্পষ্ট জানানো হয়েছে।

Bardhakya Bhata(6)

আরও পড়ুন: হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি! ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের ধাক্কা খেল কালীঘাট তৃণমূল

মুখ্যমন্ত্রী বলেন, জনকল্যাণ শিবির এবং আপনাদের সরকার আপনাদের পাশে কর্মসূচিতে আবেদনকারীদের অগ্রাধিকার এবং যাচাইয়ের ভিত্তিতে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সেখান থেকেই নতুন করে আবেদন করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।