বড় পদক্ষেপ! কতটা বেতন বাড়ালে সুবিধা হবে? সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি

Published on:

Published on:

government employees(41)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অষ্টম পে কমিশন (8th pay commission) নিয়ে জোর আলোচনা চলেছে। সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। পাশাপাশি বেতন কতটা বাড়বে? কর্মচারীমহলে কল্পনা-জল্পনার মাঝেই কমিশনের সুপারিশে কী হারে বাড়া উচিত মাইনে? সেই বিষয়ে নিজের সরকারি কর্মচারীদের কাছেই জানতে চাইল কেন্দ্র।

সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ | Government Employees

নয়া পে কমিশনে কী হারে বেতনবৃদ্ধি হওয়ার উচিত? এই প্রশ্নের উত্তর জানতে চালু করা হয়েছে ওয়েবসাইট। নাম মাইগভ। সেখানে নিজের মতামত জানাতে পারবেন সরকারি কর্মচারীরা ও অবসরপ্রাপ্তেরা। এই ওয়েবসাইট চালু থাকবে ১৬ মার্চ। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

জানিয়ে রাখি, মাইগভ এ গিয়ে মাসমাইনে, পেনশন এবং ভাতাবৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে পারবেন কর্মচারী ও পেনশনভোগীরা। পাশাপাশি নিজস্ব মতামতও জানানোর সুযোগ থাকবে। ইমেল বা চিঠি আবার পিডিএফ ফাইলের মাধ্যমে পাঠানো বা আপলোড করার সুযোগ থাকছে। বিশদে জানতে কমিশনের অফিশিয়াল পোর্টাল 8cpc.gov.in-এ কর্মচারীদের লগ ইন করার উল্লেখ করা হয়েছে।

Government Employees

আরও পড়ুন: ৬৪ লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভবনা! SIR শেষ হতেই সামনে এল ভোটার বাদ পড়ার বড় হিসাব

জানানো হয়েছে, যারা মতামত দেবেন সকল কর্মচারীর নাম-পরিচয় গোপন রাখা হবে। এই সমীক্ষার ফলে কর্মীরা বেতনকাঠামোর কী হারে বদল চাইছেন, তার একটা আন্দাজ পেতে পারে কমিশন। নয়া পে কমিশনের সুপারিশে এই সমীক্ষা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ, বিশ্লেষকদের একাংশের মতে, এ সিদ্ধান্ত ‘বিরল’।

কারা কারা মতামত দিতে পারবেন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী, কেন্দ্রশাসিত এলাকার কর্মচারী, বিচার বিভাগীয় আধিকারিক ও আদালত কর্মী, নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও কর্মচারী, অবসরপ্রাপ্তদের সংগঠন, পেনশনভোগী, গবেষক এবং শিক্ষাবিদরা সহ অন্যান্য আগ্রহী ব্যক্তিও নিজেদের মতামত জানাতে পারবেন।