মে মাসে সরকারি কর্মীদের পোয়া বারো! রয়েছে পরপর ছুটি, নবান্নের হলিডে লিস্ট

Published on:

Published on:

Government Holiday
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিলে বেশ অনেকগুলোই ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। এবার মে মাস। আর নতুন মাসেও একাধিক ছুটি (Government Holiday) রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখে নিন এক নজরে।

সরকারি কর্মীদের ছুটির তালিকা | Government Holiday

মে মাসেই রয়েছে মে দিবস থেকে বুদ্ধ পূর্ণিমা। মাসের প্রথম দিনই, আজ ১ মে থাকছে ছুটি। তার সাতদিন পর ৮ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা। ৮ মে পড়েছে শুক্রবার। তারপর শনিবার ও রবিবার এমনিতেই ছুটি থাকে। ফলত টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে এই সময়ে। একটু বুদ্ধি করে তিনদিনের ছুটিতে আশেপাশে কাটিয়ে আসলে মন্দ হবে না।

আবার মাসের শেষের দিকে রয়েছে আরও ছুটি। ঈদ-উদ-জোহা পড়েছে ২৭ মে। সেই দিনও সরকারি ছুটি পাবেন সকলে। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। সবমিলিয়ে বেশ কয়েকটি ছুটি উপভোগ করার সুযোগ থাকবে আগামী মাসে।

উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।

সরকারি ছুটির তালিকা | Government Holiday

Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :

মে দিবস- ১ মে

বুদ্ধ পূর্ণিমা – ৮ মে

ঈদ-উদ-জোহা – ২৭ মে

মহরম – ২৬ জুন

স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট

মহালয়া – ১০ অক্টোবর

দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর

ভাইফোঁটা – ১১ নভেম্বর

বড়দিন – ২৫ ডিসেম্বর

এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি

ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে

শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই

রথযাত্রা – ১৬ জুলাই

বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর

দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর

ষষ্ঠী – ১৭ অক্টোবর

দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

government holiday(7)

আরও পড়ুন: লাখ টাকা ছুঁয়েছে হলুদ ধাতুর দর! বৈশাখের শুরুতে জানুন সোনার গহনার লেটেস্ট রেট

আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর

কালী পুজো ৯ ও ১০ নভেম্বর

ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর

ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর

করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

বড়দিনের ছুটি : ২৫ ডিসেম্বর