সরকারি কর্মীদের লটারি! সামনেই টানা ছুটি, দেখে দিন নবান্নের হলিডে লিস্ট

Published on:

Published on:

government holiday(12)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মার্চ মাসে ভরে ভরে ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। এবার চলতি এপ্রিল মাসেও একাধিক ছুটি (Government Holiday) পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যেই ছুটির তালিকা সামনে এসেছে। কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি? দেখে নিন এক নজরে।

সরকারি কর্মীদের ছুটির তালিকা | Government Holiday

চলতি মাসেই রয়েছে নববর্ষ। আগামী সপ্তাহে ১৪ এপ্রিল মঙ্গলবার ছুটি মিলবে ডঃ বি আর আম্বেদকর জয়ন্তী উপলক্ষে। একই দিনে চড়ক পূজা উপলক্ষ্যে এদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল-কলেজ, অফিস আদালত, দপ্তর সব বন্ধ থাকবে। এরপর তার পরের দিন বুধবারও থাকছে ছুটি। আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে থাকবে সরকারি ছুটি।

আম্বেদকর জয়ন্তী- ১৪ এপ্রিল

বাংলা নববর্ষ – ১৫ এপ্রিল

তাহলে মঙ্গল ও বুধবার টানা দু’দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এছাড়া শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি তো রয়েইছে। মঙ্গলবারের আগে যদি সোমবার একটা ছুটি নিয়ে নিতে পারেন তাহলে একটানা ছুটি কাটাতে পারবেন আগামী সপ্তাহেই।

উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল নবান্ন। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্‌ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়। ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা রইল।

সরকারি ছুটির তালিকা | Government Holiday

Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :

আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল

বাংলা নববর্ষ – ১৫ এপ্রিল

মে দিবস- ১ মে

বুদ্ধ পূর্ণিমা – ৮ মে

ঈদ-উদ-জোহা – ২৭ মে

মহরম – ২৬ জুন

স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট

মহালয়া – ১০ অক্টোবর

দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর

ভাইফোঁটা – ১১ নভেম্বর

বড়দিন – ২৫ ডিসেম্বর

এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি

সরস্বতী পুজো আগের দিন – ২২ শে জানুয়ারি

শবে বরাত – ৪ ফেব্রুয়ারি

পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী ১৪ ফেব্রুয়ারি

হোলি – ৪ মার্চ

হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ

ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ

ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে

শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই

রথযাত্রা – ১৬ জুলাই

বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর

দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর

দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর

ষষ্ঠী – ১৭ অক্টোবর

দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর

কালী পুজো ৯ ও ১০ নভেম্বর

ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর

ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর

করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

Government Holiday(17)

আরও পড়ুন: মেয়ের দেওয়া গাড়ি থেকে ব্যাঙ্কে লাখ খানেক টাকা, পানিহাটির বিজেপি প্রার্থী রত্নার সম্পত্তির পরিমাণ কত ?

এই সব রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের, দেখুন তালিকা:

দুর্গাপুজোর সপ্তমী ১৮ অক্টোবর

লক্ষ্মী পুজো- ২৫ অক্টোবর

কালী পুজো ৮ নভেম্বর

ছট পুজো- ১৫ নভেম্বর

বিরসা মুন্ডা, জন্মজয়ন্তী ১৫ নভেম্বর

রাজ্যের অর্থ দফতর তরফে জারি করা বিবৃতিতে ২০২৬ সালের ছুটির তালিকায় উল্লেখ রয়েছে দুর্গাপুজোর ছুটিরও। চলতি বছর দুর্গাপুজোয় কতগুলো দিন সরকারি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা? এ বছর দুর্গাপুজোর ছুটি মিলবে চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত (১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর)। অর্থাৎ টানা ২২ দিন।

আর কালীপুজো (অতিরিক্ত ছুটি) মিলবে ৯ নভেম্বর (সোমবার) এবং ১০ নভেম্বর (মঙ্গলবার)। ভাইফোঁটা – ১১ নভেম্বরও ছুটি থাকবে। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ১২ নভেম্বর (বৃহস্পতিবার) মিলবে ছুটি। ছটপুজোর অতিরিক্ত ছুটি মিলবে ১৬ নভেম্বর।