বাংলা হান্ট ডেস্কঃ মে মাস প্রায় শেষের পথে। হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই একাধিক ছুটি (Government Holiday) পেয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা (Government Employees)। এরই মধ্যে ফের ছুটির ঘোষণা। তবে নতুন নয়। পুরোনো ছুটিকেই সংশোধন করা হয়েছে নবান্ন তরফে (Nabanna)। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে ইদ-উদ-জোহা (বকরি ইদ) উপলক্ষে ২৮ মে ছুটি দিয়েছে নবান্ন। ২৮ মে বকরি ইদ উপলক্ষে সরকারি ছুটি থাকছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি নবান্নের | Nabanna
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিকে সংশোধন করা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তিতে, ২৬ মে ২০২৬ (মঙ্গলবার) ও ২৭ মে ২০২৬ (বুধবার) যথাক্রমে ইদ-উদ-জোহার আগের দিন ও ইদ-উদ-জোহার দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ২৮ মে যেহেতু ইদ-উদ-জোহা (বৃহস্পতিবার) তাই সেই দিনই ছুটির কথা ঘোষণা করা হয়েছে।
বকরি ইদ পড়েছে ২৮ তারিখ। তাই সেদিনই ইদের সরকারি ছুটি থাকবে। আগের ছুটি বাতিল হওয়ায় ২৬ মে ও ২৭ মে সরকারি সমস্ত দপ্তর, প্রতিষ্ঠান, সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি খোলা থাকবে। উল্লেখ্য, গত বছর শেষের দিকেই ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। যাতে রাজ্য সরকারের ছুটির (Government Holiday) তালিকার পাশাপাশি কেন্দ্রের নেগোশিয়েব্ল ইন্সট্রুমেন্ট আইন (এনআইএ) অনুযায়ী ছুটি এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব ভিত্তিক ছুটির দিনগুলির উল্লেখ করা হয়।
ইতিমধ্যেই ২০২৬ সালের একাধিক ছুটি পার হয়েছে। বাকি আর কতগুলি ছুটি পড়ে থাকছে? তালিকা দেখে মিলিয়ে নিন।
সরকারি ছুটির তালিকা | Government Holiday
Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :
ঈদ-উদ-জোহা – ২৮ মে
মহরম – ২৬ জুন
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট
মহালয়া – ১০ অক্টোবর
দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর
ভাইফোঁটা – ১১ নভেম্বর
বড়দিন – ২৫ ডিসেম্বর
এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি
শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই
রথযাত্রা – ১৬ জুলাই
বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর
দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর
দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর
ষষ্ঠী – ১৭ অক্টোবর
দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি

আরও পড়ুন: রবিবার কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, জেনে নিন আজ কত খরচ হচ্ছে প্রতি লিটারে
আতিরিক্ত লক্ষ্মী
পুজোর ছুটি– ২৬ অক্টোবর
কালী পুজো ৯ ও ১০ নভেম্বর
ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর
ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর
করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে
বড়দিনের ছুটি : ২৫ ডিসেম্বর













