Durga Puja 2026 Live Updates

দিওয়ালির আগে ফের একদিনের ছুটি! বন্ধ থাকবে অফিস-কাছারি, ঘোষণা রাজ্য সরকারের

Published on:

Published on:

Government of Himachal Pradesh announced Government holiday on Karwa Chauth
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস থেকে দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের শুরুতেই আবার রয়েছে দিওয়ালি। তার আগে একদিনের ছুটি (Government Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। করবা চৌথ (Karwa Chauth) উপলক্ষে রাজ্যের সব সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অক্টোবরের শেষে একদিনের ছুটি ঘোষণা রাজ্যের | (Government Holiday)

বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের ধুমধাম করে করবা চৌথ পালিত হবে। স্বামীর দীর্ঘায়ু কামনায় এই ব্রত করে থাকেন স্ত্রীরা। এই বিশেষ দিনে রাজ্য জুড়ে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার।

আরও পড়ুনঃ রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ! বড় ঘোষণা রাজ্য সরকারের

আগে হিমাচল প্রদেশে শুধুমাত্র মহিলা কর্মচারীদের জন্য করবা চৌথের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এই বছর পুরুষ কর্মচারীরাও এই ছুটি পাবেন। করবা চৌথ উপলক্ষে ২৯ অক্টোবর রাজ্যের সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রয়েছে।

হিমাচল প্রদেশ সরকারের পাশাপাশি করবা চৌথ উপলক্ষে উত্তরাখণ্ড সরকারের তরফেও ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘোষণা করেছেন। তবে এই দিনে শুধুমাত্র রাজ্যের মহিলা কর্মচারীদের ছুটি দিয়েছে উত্তরাখণ্ড সরকার। পুরুষ কর্মচারীরা কোনও ছুটি পাননি। রাজ্যের সব দফতরে স্বাভাবিক কাজকর্ম চলবে বলে জানানো হয়েছে।

Government Holiday(22)

রাজ্য ভেদে উৎসব, পার্বণের ধরণ বদলায়। সেই অনুযায়ী ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট রাজ্য সরকার। আজ যেমন করবা চৌথ উপলক্ষে দেশের বহু রাজ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সেদিকে নজর রেখে সরকারি ছুটি ঘোষণা করেছে একাধিক রাজ্য সরকার।

এই বিশেষ দিনে রাজ্যের সব কর্মচারীকে ছুটি দিয়েছে হিমাচল প্রদেশ সরকার। বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি অফিস। অন্যদিকে উত্তরাখণ্ড সরকার আবার শুধুমাত্র মহিলা কর্মচারীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পুরুষ কর্মচারীদের আজ অফিস যেতে হবে। সরকারি দফতরগুলিতে অন্যান্য দিনের মতোই কাজ চলবে।