আরামের দিন শেষ! রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি করল সরকার

Published on:

Published on:

government of west bengal(38)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আসি যাই মাইনে পাই কালচারে ইতি! রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। মমতা জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর নতুন বিজেপি সরকার রাজ্যের কর্মসংস্কৃতিতে আমূল বদল আনতে চলছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে কড়া নির্দেশিকা।

সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা | Government of West Bengal

সরকারি কর্মীদের উদ্দেশে মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ের বিচার বিভাগীয় দফতর থেকে বিশেষ নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কর্মীদের অফিসে ঢোকা এবং বেরোনোর নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। এই বিষয়ে সামনে আনা হয়েছে ২০০০ সালের অর্থ দফতরের এক নির্দেশিকা।

সেই নির্দেশিকাকে সামনে রেখে বলা হয়েছে, এবার থেকে সরকারি কর্মীদের প্রত্যেক কাজের দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অবশ্যই অফিসে উপস্থিত হতে হবে। ছুটির সময় নিয়েও কড়াকড়ি। বলা হয়েছে কাজ শেষ করে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে কোনও অবস্থাতেই অফিস ছাড়া যাবে না।

ক্ষমতায় এসেই সরকারি পরিষেবাকে গতিশীল করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নেওয়া হয়েছে একাধিক বড় সিদ্ধান্ত। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে সাফ বলা হয়েছে, ৬০ বছর বয়স পার হওয়ার পর বিগত দশ বছরে যে সমস্ত আধিকারিককে তৃণমূল সরকার পুনর্নিয়োগ করেছিল, তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তালিকা সহ অবিলম্বে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Government Employees

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড় প্রশাসনিক রদবদল, উত্তীর্ণদের সার্টিফিকেট নিয়ে বাড়ছে জল্পনা

সরকারি তরফে প্রকাশিত তালিকায় নাম রয়েছে মোট ২৩২ জনের নাম রয়েছে। যাতে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও ক্রীড়া দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের নাম রয়েছে। এছাড়াও নয়া মুখ্যমন্ত্রী নীতি স্পষ্ট করেছেন। বলেছেন, এতদিন সরকার চলেছে দলের নির্দেশে, কিন্তু এবার থেকে মানুষের প্রয়োজনে চলবে সরকার। পাশাপাশি প্রচার থেকে সরানো হয়েছে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ শব্দবন্ধটিও।