বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই রাজ্য সরকারি (Government of West Bengal) পেনশনারদের (Pensioners) জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। জানিয়ে রাখি, পেনশন বিতরণের জন্য অনুমোদিত ব্যাঙ্কের তালিকায় আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank)-কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ব্যাঙ্কিং পরিষেবায় আরও নমনীয়তা ও স্বচ্ছন্দ আনতেই রাজ্যের এই উদ্যোগ নবান্নের।
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের | Government of West Bengal
৯ জানুয়ারি অর্থ দপ্তরের একটি মেমোরেন্ডামের মাধ্যমে নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যপাল আইডিবিআই ব্যাঙ্ককে পেনশন বিতরণের অধিকার প্রদানে সম্মতি জানিয়েছেন। এর ফলে পেনশনাররা এখন থেকে মাসিক পেনশন বা ফ্যামিলি পেনশন তোলার জন্য আইডিবিআই ব্যাঙ্ককেও নির্বাচন পারবেন। দীর্ঘদিনের বিবেচনার পর এই অনুমোদন প্রদান করা হয়েছে।
এতদিন পর্যন্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের নির্দিষ্ট কিছু তালিকাভুক্ত ব্যাঙ্কের মাধ্যমেই পেনশন তুলতে হত। এবার সেই তালিকায় জুড়ল আইডিবিআই ব্যাঙ্ক। এর মাধ্যমে কলকাতার পেনশনভোগীরা সরাসরি আইডিবিআই ব্যাঙ্কের মাধ্যমে তাঁদের পেনশন তুলতে পারবেন। রাজ্যের অন্যান্য ট্রেজারির সঙ্গে যুক্ত আইডিবিআই ব্যাঙ্কের শাখাগুলির মাধ্যমেও পেনশনভোগীরা এই সুবিধা নিতে পারবেন।
তবে বেশ কিছু নিয়ম ও শর্তাবলীও রয়েছে এক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুলস, ২০০৫-এর অ্যাপেন্ডিক্স ১৫-এর পার্ট ‘এ’ এবং ‘বি’-তে বর্ণিত পদ্ধতিগুলি মানতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দিষ্ট বয়ানে একটি ‘ইনডেমনিটি বন্ড’ বা ক্ষতিপূরণের মুচলেকা দেওয়া অবশ্যই। রাজ্য সরকারের লেনদেনের রিপোর্টিং সিস্টেম এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সময়োপযোগী নির্দেশিকাগুলিও ব্যাঙ্ককে মানতে হবে।

আরও পড়ুন: শীত ভুলে যান! একধাক্কায় তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, ফের কবে পারদ পতন? আবহাওয়ার খবর
কবে থেকে সুবিধা মিলবে?
এই নির্দেশিকাটি আইডিবিআই ব্যাঙ্ক প্রয়োজনীয় ‘ইনডেমনিটি বন্ড’ জমা দেবে এবং ডিরেক্টর অফ ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস গ্রহণ করে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করলে অর্থাৎ, ব্যাঙ্কের দিক থেকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পেনশনাররা এই সুবিধা নিতে পারবেন।












