ঢুকবে না ৩০০০ টাকা, অন্নপূর্ণা যোজনায় এই ছোট্ট ভুল করলেই মাটি হবে সব

Published on:

Published on:

annapurna yojana(15)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া অন্যদিকে টাকা ট্রান্সফারের কাজ চলছে। জুন থেকে টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ১২ পাতার ফর্ম-ফিল আপ করতে করার জন্য বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে আবেদনকারীদের (Annapurna Yojana Form Fill Up)।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণ করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার। তবে অনলাইনের ক্ষেত্রে সাবধান থাকতে হবে বেশি। কারণ অন্নপূর্ণা যোজনার নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। সেখানে আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে দিলে হতে পারে বড়সড় বিপদ। কোথায় গিয়ে করবেন আবেদন? জেনে নিন।

অন্নপূর্ণা যোজানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার আসল পোর্টাল হল https://socialregistry.wb.gov.in/ এ গিয়ে আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। আবেদন করার আগে সঠিকভাবে মিলিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ‘সসম্মানে সরে যাওয়াই ভালো’, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ ছাড়লেন পার্থকর্মকার

https://socialsecuritywb.com/ পোর্টালটি সরকারি নয় এটি একটি থার্ড পার্টি পোর্টাল। তাই এখানে তথ্য দিলে বিপদে পড়তে পারেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ফের অনলাইনেই জমা দিতে হবে।

Annapurna Yojana(10)

আরও পড়ুন: আমেরিকা নয়, ভারতীয় জাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইরান! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও।