এই ছোট্ট কাজ না করলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! বড় আপডেট দিল সরকার

Published on:

Published on:

Annapurna Bhandar(1)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার গঠন হতেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে নীতিগত অনুমোদনের দেওয়া হয়েছে। সোমবার গত ক্যাবিনেট মিটিং শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকেই উপভোক্তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। তবে জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা পেতে চাই ডিবিটি লিঙ্ক (DBT Link)। কী এই ডিবিটি লিঙ্ক? বাড়িতে বসে কীভাবে তা করাবেন

অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Annapurna Bhandar

ডিবিটি কথার অর্থ হল ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (Direct Benefit Transfer)। যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা যাতে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে, তার জন্যই DBT। ডিবিটি লিঙ্ক করাতে ব্যাঙ্কগুলিতে উপচে পড়ছে গ্রাহকদের ভিড়। তবে বাড়িতে বসে অনলাইনেও এই কাজ করা যায়।

এনপিসিআই থেকে ডিবিটি লিঙ্ক করতে প্রথমে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/- এ গিয়ে হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট বলে যে অপশন থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আধার সিডিং- ডি-সিডিং অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর দিয়ে দিন।

এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করে যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্ক লিস্ট থেকে নির্বাচন করুন। এরপর সিডিং টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশন নিয়ে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে নিচে দেওয়া টিকবক্সে ক্লিক করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ঠিকঠাক সেটি সংখ্যা বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই ডিবিটি লিঙ্ক হয়ে যাবে।

জানিয়ে রাখি, যদি আপনার আগে অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং অপশন দেখাবে। যদি আপনার এক ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অপশন দেখাবে। আর ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

এছাড়া উমঙ্গ অ্যাপ থেকেও ডিবিটি করা যায়। এর জন্য প্রথমে উমঙ্গ অ্যাপে গিয়ে বা https://web.umang.gov.in/- এ ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নিতে হবে এরপর সার্চ বক্সে আধার সিডিং অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম সঠিকভাবে বসিয়ে ওটিপি আসলে তা ভেরিফিকেশন করে জমা দিয়ে দিলেই হবে।

Annapurna Bhandar

আরও পড়ুন: কলকাতা ময়দানে নতুন সফর শুরু ব্যারেটোর! হলেন এই দলের কোচ, আবেগাপ্লুত হয়ে দিলেন বিশেষ বার্তা

উল্লেখ্য, পূর্বে দেওয়া কথা মতোই পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ‘যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।”