কলকাতা ময়দানে নতুন সফর শুরু ব্যারেটোর! হলেন এই দলের কোচ, আবেগাপ্লুত হয়ে দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

Jose Ramirez Barreto is the coach of this team.
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা লিগে নতুন মরশুমে নয়া ভূমিকায় দেখা যাবে ময়দানের ‘সবুজ তোতা’ হোসে র‍্যামিরেজ ব্যারেটোকে (Jose Ramirez Barreto)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন ব্যারেটো। গত মঙ্গলবার ক্লাবের তাঁবুতে নতুন ভূমিকায় যুক্ত হওয়ার জন্য সই করেন।

তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কোচ হিসাবে নিযুক্ত ব্যারেটো (Jose Ramirez Barreto):

মূলত, ব্যারেটোর সঙ্গে এক বছরের চুক্তি সম্পন্ন হয়েছে ওই ক্লাবের। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের দুই শীর্ষ আধিকারিক অনির্বাণ দত্ত ও অনিন্দ্য দত্তের উপস্থিতিতেই ব্যারেটো তাঁর চুক্তিপত্রে সই করেন।

Jose Ramirez Barreto is the coach of this team.

এদিকে, এই নতুন দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি ব্যারেটো। ব্রাজিলীয় তারকা আবেগাপ্লুত হয়ে জানান, ‘আমি তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পারব এটা মনে করেই অত্যন্ত গর্বিত।’ তিনি আরও জানান, ‘আমার ফুটবলার জীবনে আমি ময়দান থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখন কোচ হিসাবেও আমি আমার নিজের সেরাটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5,200mAh-এর ব্যাটারি! অত্যন্ত সস্তায় দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ Motorola-র

জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ব্যারেটো প্রথম বেঙ্গল সুপার লিগ তথা BSL-এ হাওড়া ওয়ারিয়র্সের কোচ হয়ে দলকে চ্যাম্পিয়ন করেন তিনি। এবার তাঁর লক্ষ্য হল ঘরোয়া লিগে জর্জ টেলিগ্রাফকে ভালো ফল এনে দেওয়া। এদিকে, কলকাতার এই সুপ্রাচীন ক্লাবটি এই প্রথম যুক্ত হয়েছে তমলুকের খেলাঘরের সঙ্গে। উল্লেখ্য যে, ব্যারেটোর সহকারী হিসেবে রয়েছেন মোহনবাগানের আরেক প্রাক্তন ফুটবলার সুমন দত্ত।

আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ও ODI সিরিজের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা! বড় দায়িত্ব পেলেন কেএল রাহুল

এদিকে, বেঙ্গল সুপার লিগে এই জুটিই এনে দিয়েছিলেন সাফল্য। এমতাবস্থায়, ক্লাবের যুগ্মসচিব তথা IFA সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ব্যারেটোর প্রচুর অভিজ্ঞতা ও দর্শন দলকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি, এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত জানিয়েছেন, এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ খেলবে। সেখানে ক্লাবের মূল লক্ষ্য হল সাফল্য অর্জন।