বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়েছে সরকার। সদ্য হওয়া জনকল্যাণ শিবিরেও এই প্রকল্পে (Government Scheme) ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তাঁরা কবে টাকা পাবেন? আগে যারা আবেদন জানিয়েছেন তাঁদের অ্যাকাউন্টেও বা টাকা কবে আসবে? এবার সবটা পরিষ্কার করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? | (Annapurna Yojana)
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চার দিন ব্যাপী হওয়া জনকল্যাণ শিবিরে সব প্রকল্প মিলিয়ে ৫৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯টি আবেদন ও আয়ুষ্মান ভারত প্রকল্পে ২২ লক্ষ ২৩ হাজার ৯৭০টি আবেদন জমা পড়েছে।
আরও পড়ুনঃ বিপদে ‘বিদ্রোহী’রা? স্পিকারের কাছে ২০ জন সাংসদের সদস্যপদ বাতিলের দাবি অভিষেকের
শুভেন্দু জানান, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়া আবেদনের গ্রাহকদের অ্যাকাউন্টে আগামী ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা চলে যাবে। আগে আবেদন জানানো ১ কোটি ৫ লক্ষ আবেদনকারীর তথ্য ইতিমধ্যেই যাচাই করা হয়ে গিয়েছে বলে জানান তিনি।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীদিনে আবার জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। তিনি বলেন, বর্ষার পর ফের রাজ্য জুড়ে এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
শুক্রবার নবান্ন সভাগৃহে জনকল্যাণ শিবিরের পাশাপাশি আপনার সরকার, আপনার পাশে কর্মসূচি নিয়েও বেশ কিছু কথা বলেন মুখ্যমন্ত্রী। এই নম্বরে ৭০-৮০ হাজার ফোন আসছে বলে জানান তিনি।

শুভেন্দু বলেন, জুলাই মাস থেকে এই অভিযোগগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কতগুলি ফোন এসেছে, কতগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল, সব জানানো হবে। ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তা জানতে কয়েকজন অভিযোগকারীর সঙ্গে নিজে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিজেপি সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই রাজ্যের কয়েক লক্ষ মহিলা এই স্কিমে আবেদন করেছেন এবং ৩ হাজার টাকা করে পেয়েছেন। এখনও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা আসা বাকি। এবার তাঁদের চিন্তা কমিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী নিজে।













