৫০০ টাকা পর্যন্ত রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে, বিরাট ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন?

Published on:

Published on:

Govt makes a major announcement regarding LPG Cylinders.
Follow

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত। এদিকে সেই যুদ্ধের প্রভাব এসে পড়েছে মধ্যবিত্তের জীবনে। এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Crisis) নিয়ে শঙ্কা কাটতেই চাইছে না। এমতাবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বদলে ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দিতে উৎসাহী হয়েছে সরকার। সেই লক্ষ্যপূরণেই এবার বিশেষ প্রস্তাব আনা হল কেন্দ্রের তরফে।

এলপিজি সঙ্কটের (LPG Crisis) মাঝে বড় ঘোষণা কেন্দ্রের

৫০০ টাকা মূল্যের গ্যাস এবার দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। লাগবে না কোনও সিকিউরিটি ডিপোজিটও। সম্প্রতি পাইপলাইন সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের তরফে। যে সমস্ত এলাকায় পাইপলাইন সংযোগ নেওয়া সম্ভব সেখানে প্রত্যেককেই নিতে হবে তা। নয়তো এলপিজি সংযোগও বাতিল হয়ে যাবে। আবার যাদের পাইপলাইন এবং এলপিজি সংযোগ দুটোই রয়েছে, তাদের এলপিজি ছাড়তে হবে বলে আগেই জানানো হয়েছিল।

Government will give free gas amid LPG crisis

গ্যাস মিলবে বিনামূল্যে: সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মার্কেটিং এবং তৈল শোধনাগার বিভাগের যুগ্ম সচিব জানান, পাইপলাইন গ্যাসের ব্যবহার বাড়াতে বিভিন্ন সংস্থা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস দিতে প্রস্তুত। পাইপলাইন গ্যাস বা পিএনজির ব্যবহার যাতে বাড়ে তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।

আরও পড়ুন : যথেচ্ছ ব্যবহার নয়, এক মাসে কতগুলি সিলিন্ডার বুক করতে পারবেন, জানেন?

কতজন নিয়েছেন নতুন সংযোগ: প্রসঙ্গত, এলপিজি (LPG Crisis) ব্যবহারকারীদের ৩ মাস সময় দেওয়া হয়েছে যাতে তারা এলপিজি থেকে পিএনজি সংযোগে যেতে পারেন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ২.২ লক্ষ গ্রাহক এলপিজি থেকে পিএনজি সংযোগ নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াতে দিল্লিতে রাস্তা পুনর্নির্মাণের খরচও মকুব করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : এক মাসে দুবার স্লট বদল, শুরু হতে না হতেই শেষের মুখে জি বাংলার মেগা!

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, এলপিজির কোনও কমতি নেই দেশে। এখনও পর্যন্ত ২৬ টি রাজ্যকে মোট ২২ হাজার টন বাণিজ্যিক এলপিজি দেওয়া হয়েছে।