বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে উৎসাহ তুঙ্গে মহিলাদের মধ্যে। এখনও সেপ্টেম্বর মাসের টাকা ঢোকেনি উপভোক্তাদের অ্যাকাউন্টে। যদিও এই বিষয়ে স্পষ্ট ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। সেই দিনটিই পালিত হবে অন্নপূর্ণা দিবস।
গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে বলেন, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকরা। একইসাথে মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়ে জানান, যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নাম তোলানি বা অন্যান্য সরকারি প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য, নাম তোলানো হয়নি, তাঁরা ফের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

অন্নপূর্ণা যোজনায় আবেদন শীঘ্রই | Annapurna Yojana
আসলে অনেকেই আছেন যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে। আবার অনেকে আগের ধাপে আবেদন করতে পারেননি। এবার এদের জন্য রাজ্য সরকারের (State Government) তরফে সুখবর। সরকার থেকে জানানো হয়েছে, যাঁরা আগে আবেদন করতে পারেননি তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করবে সরকার। তখন অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদন করা যাবে।

আরও পড়ুন: DA-র পর ফের সুখবর! সরকারি কর্মী ও পেনশনারদের জন্য নয়া সুবিধা, বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের
উল্লেখ্য, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৩০০০ টাকা করে দেওয়া হয় মহিলাদের। গত মাসে প্রায় দেড় কোটি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এখনও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ। এই নিয়ে দিন দিন মহিলাদের ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে।













