এশিয়া কাপ জিতলো ভারতীয় মহিলা দল! অধিনায়ক হিসেবে অভাবনীয় কীর্তি হরমনপ্রীতের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) দাপট দেখিয়ে এশিয়া কাপ (2026 Women’s Asia Cup) ফাইনাল জিতলো হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। একতরফা ম্যাচে দ্বীপরাষ্ট্রের দলকে ভারত হারালো ৭২ রানের ব্যবধানে। ভারতের দুই ওপেনারের দাপুটে ব্যাটিং এবং দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার শ্রী চর্নী এবং দীপ্তি শর্মার দুরন্ত বোলিংয়ে ভর করে ২০২২ সালের পর ফের একবার এশিয়া কাপ জয়ের স্বাদ পেলো ভারত।

এদিন অধিনায়ক হিসেবে একটি অনন্য রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তার নেতৃত্বে ভারতীয় দল গত ১৪ বছরে চতুর্থবার এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। এর আগে অধিনায়ক হিসেবে মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি এশিয়া কাপ জয়ের রেকর্ডটি তিনি যুগ্মভাবে ভারতের আর এক কিংবদন্তি মিতালি রাজের সাথে ভাগ করছিলেন তিনি।

কিন্তু এদিন ভারতের জয়ের পর তিনি এককভাবে সর্বোচ্চ মহিলা এশিয়া কাপ জয়ী অধিনায়কে পরিণত হলেন। তার নেতৃত্বে ২০১২, ২০১৬, ২০২২ এবং চলতি বছরে ভারতীয় মহিলা দল এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। আর মিতালি রাজের নেতৃত্বে ভারতীয় দল ২০০৫-০৬, ২০০৬ এবং ২০০৮ সালে এই টুর্নামেন্ট জিতেছিল। মজার বিষয় হল এই যে মহিলা ক্রিকেটে ভারত ছাড়া অন্য কোনও দেশের অন্য কোনও অধিনায়ক দুইবার নিজের দেশকে এশিয়া কাপ জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেননি।

আরও পড়ুন: মাত্র দুই বছর খেলেই রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন অভিষেক শর্মা! ভারতকে এনে দিলেন সহজ জয়

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালী ভার্মা ভারতকে অসাধারণ স্টার্ট দেন। তাদের মধ্যে ৭৭ বলে ১২৯ রানের পার্টনারশিপ হয়। স্মৃতি ৩৯ বলে ৫৯ আর শেফালী ৩৯ বলে ৬৮ রানের দুটি অসাধারণ ইনিংস খেলে আউট হন। তারা ড্রেসিংরুমে ফেরার পর ভারতের ইনিংস কিছুটা নড়বড়ে অবস্থায় শেষ হয় ১৮৩ রানে।

আরও পড়ুন: ২২ গজের পর এবার রুপালি পর্দায় দেখা যাবে বিরাট কোহলিকে! সঙ্গে স্ত্রী অনুষ্কা, কোন সিনেমায়? জানুন বিস্তারিত

এরপর ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তু (৩৬) ছাড়া আর কেউই উল্লেখযোগ্য লড়াই পেশ করতে পারেননি। দ্বিতীয় উইকেটের পতন হতেই রানের গতিতে বাঁধ লাগে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা। চর্নী (৪/২০) ও দীপ্তির (৩/১৯) স্পিনের ফাঁদে পুরোপুরি অসহায় হয়ে পড়ে তাদের ব্যাটিং। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১১ রান তুলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।