বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিনি সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব (India Women’s National Cricket Team) ছেড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে অধিনায়ক (Captain) পদ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত তাঁর পোস্টে জানিয়েছেন যে, তিনি ৩ ফরম্যাটেই ভারতীয় মহিলা দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন।
অধিনায়ক হিসাবে সফর শেষ হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur):
রিভিউ মিটিংয়ের পর অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর: জানিয়ে রাখি যে, BCCI-এর সঙ্গে একটি রিভিউ মিটিংয়ের পর হরমনপ্রীত কৌর টিম ইন্ডিয়ার ৩ ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। BCCI সচিব দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুয়াহাটিতে একটি রিভিউ মিটিং সম্পন্ন হয়। ওই বৈঠকে ভারতীয় মহিলা দলের তরফে হরমনপ্রীত কৌর থেকে শুরু করে স্মৃতি মান্ধানা এবং কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন।
View this post on Instagram
কী জানিয়েছেন হরমনপ্রীত: উল্লেখ্য যে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে হরমনপ্রীত কৌর সমাজমাধ্যমে লিখেছেন যে, এই সিদ্ধান্তটি তাঁর জন্য সহজ ছিল না। তাঁর জীবনের বহু স্মৃতি, আবেগ ও ত্যাগ এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে। হরমনপ্রীত কৌর বলেন, তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য নিজের সর্বস্ব দিয়েছেন। তাঁর কাছে দলই সবসময় প্রথম ছিল। অধিনায়ক হিসাবে তিনি দলকে আরও উন্নত করার জন্য কিছু কঠিন সিদ্ধান্তও নিয়েছিলেন।
আরও পড়ুন: এশিয়ান গেমসে দুরন্ত পারফরম্যান্স! ভারতের মহিলা অ্যাথলিটদের মাধ্যমে এল ১১ টি সোনা
হরমনপ্রীত তাঁর পোস্টটি এই বলে শেষ করেছেন যে, তিনি ভারাক্রান্ত হৃদয়ে অধিনায়কত্ব ত্যাগ করছেন। কিন্তু তিনি এই ভেবে এক ধরনের সন্তুষ্টিও অনুভব করছেন যে, দলটি এখন আরও ভালো হাতে রয়েছে। জানিয়ে রাখি যে, হরমনপ্রীত অধিনায়ক হিসাবে তাঁর দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। এখন তাঁর জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। তাঁর অধিনায়কত্বের অবসান হতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা কখনও কমবে না বলেও জানান। তিনি ভালো-মন্দ সব সময়ে পাশে থাকার জন্য তাঁর কোচ, সাপোর্ট স্টাফ, সতীর্থ এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: ১০-১৫ শতাংশ বাড়বে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? কী জানালেন TRAI-র চেয়ারম্যান?
অধিনায়ক হিসাবে ভূমিকা: ৩৭ বছর বয়সি হরমনপ্রীত কৌর ৫ টি টেস্ট, ৫১ টি ODI এবং ১৫৫ টি T20 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসাবে শেষবারের মতো গত মাসে ভারতকে টানা দ্বিতীয় এশিয়ান গেমসের সোনা এনে দেন তিনি।













