বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ২০২৬ সালের এশিয়ান গেমস (Asian Games 2026)। যেটি আয়োজিত হয় জাপানের (Japan) আইচি-নাগোয়ায়। এদিকে, এবারের এশিয়ান গেমসে ভারতীয় মহিলা অ্যাথলিটরা তাঁদের সাহস ও অতুলনীয় পারফরক্যান্সার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। ২০২৬-এর এশিয়ান গেমসে ভারতের (India) জেতা ২১ টি সোনার মধ্যে ১১ টিই এসেছে শুধুমাত্র মহিলা ক্রীড়াবিদদের কাছ থেকে। এছাড়াও, ৩ টি সোনা এসেছে মিক্সড-টিম ইভেন্ট থেকে। এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিলেন ভারতের ৪৯৫ জন অ্যাথলেটের মধ্যে ২৩৪ জন মহিলা অ্যাথলিট ছিলেন। ভারতের জেতা মোট ৮৫ টি পদকের মধ্যে ৩৮ টি জিতেছেন মহিলা অ্যাথলিটরা।
এশিয়ান গেমসে (Asian Games 2026) ভারতের মহিলা অ্যাথলিটদের মাধ্যমে এল ১১ টি সোনা:
৪৪ বছর পর হকিতে সোনা, ২৮ বছরের খরা কাটালেন মীরাবাই চানু: এবারের এশিয়ান গেমসে অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসাবে বিনেছি হয়েছে টিম ইভেন্ট এবং ভারোত্তোলনে ভারতীয় মহিলাদের প্রত্যাবর্তন। ভারতীয় মহিলা হকি দল ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে ৪৪ বছরের অপেক্ষার পর এশিয়ান গেমসে সোনা জয় করে। এদিকে, ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু জিতেছেন রুপো। যার মাধ্যমে ১৯৯৮ সালে কর্ণম মাল্লেশ্বরীর পর এশিয়ান গেমসের ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের পদক খরা শেষ হয়েছে।

নজির গড়েছেন কুমকুম ও প্রণবী: ২০২৬-এর এশিয়ান গেমসে ১৭ বছর বয়সী তরুণী কুমকুম মোহোদ অলিম্পিক চ্যাম্পিয়ন উ ইয়েজিনকে পরাজিত করে বিশ্বকে চমকে দিয়েছেন। এদিকে, গলফে প্রণবী উরস বিশ্বের ৬ নম্বর স্থানে থাকা ও মেজর চ্যাম্পিয়ন চিনের ইয়িন রুওনিংকে পরাজিত করে এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয় করেছেন। এই দুই তরুণর আত্মবিশ্বাসী পারফরম্যান্স এটা স্পষ্ট করে দিয়েছে যে, বিশ্বের সেরা খেলোয়াড়দের পরাজিত করার সামর্থ্যও এখন ভারতীয় অ্যাথলিটদের মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ১০-১৫ শতাংশ বাড়বে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? কী জানালেন TRAI-র চেয়ারম্যান?
বক্সিংয়ে লাভলিনা এবং পারভীনের চমক, বিথ্যা রামরাজ ভাঙলেন পিটি ঊষার রেকর্ড: জানিয়ে রাখি যে, বক্সিং রিংয়ে লাভলিনা বরগোহাইন গত ২ অক্টোবর, নিজের জন্মদিনে ৭৫ কেজি বিভাগে সোনা জিতে মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসাবে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেন। পারভীন হুডাও বক্সিংয়ে সোনা জিতেছেন। এদিকে, অ্যাথলেটিক্স ট্র্যাকে, বিথ্যা রামরাজ ৫৪.৭৫ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার হার্ডলসে পিটি উষার ৪২ বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতেছেন।
আরও পড়ুন: একী কাণ্ড! মাছ ধরার জাল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পাকিস্তানের সেনা ঘাঁটি, নেপথ্যে কোন কারণ?
অসুস্থতা এবং প্রতিকূলতা জয় করে পদক পেলেন নিরু, আনসি ও সুচিকা: উল্লেখ্য যে, এবারের এশিয়ান গেমসের সাফল্য শুধু পদক জেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ক্রীড়াবিদদের ব্যক্তিগত সংগ্রামেরও প্রতিফলন ঘটিয়েছে। ইনফ্লুয়েঞ্জা বি থেকে সেরে ওঠা ট্র্যাপ শুটার নীরু ধান্ডা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল গোল্ড-সহ ৩ টি পদক জিতেছেন। এদিকে, PCOS-এর সম্মুখীন লং জাম্পার আনসি সোজন ৬.৫৩ মিটার লাফিয়ে রুপোর জিতেছেন। অন্যদিকে, ৩৬ বছর বয়সি সুচিকা তারিয়াল মিক্সড মার্শাল আর্টসে ব্রোঞ্জ জিতেছেন।













