Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - টাকা পয়সা - HDFC ব্যাঙ্কের বড় উপহার! মহিলা এবং প্রবীণদের জন্য লঞ্চ হল বিশেষ অ্যাকাউন্ট, মিলবে দুর্দান্ত সুবিধা

HDFC ব্যাঙ্কের বড় উপহার! মহিলা এবং প্রবীণদের জন্য লঞ্চ হল বিশেষ অ্যাকাউন্ট, মিলবে দুর্দান্ত সুবিধা

Sayak Panda

Published on: August 4, 2026

Sayak Panda

Published on: August 4, 2026

HDFC Bank launches special accounts for women and senior citizens.
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন গ্রাহকদের কথা মাথায় রেখে এবার একটি দুর্ধর্ষ পদক্ষেপ গ্রহণ করেছে HDFC ব্যাঙ্ক (HDFC Bank)। এমতাবস্থায়, আপনি অথবা আপনার পরিবারের কোনও সদস্য যদি HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account)খোলার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, HDFC ব্যাঙ্ক মহিলা ও প্রবীণ নাগরিক তথা সিনিয়র সিটিজেনদের জন্য একটি সম্পূর্ণ নতুন ও স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে। প্রায়শই সাধারণ অ্যাকাউন্টগুলিতে আমরা আমাদের প্রাপ্য সুবিধাগুলি পাই না, কিন্তু HDFC ব্যাঙ্কের এই নতুন পদক্ষেপটি ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector) একটি যুগান্তকারী পরিবর্তন হিসাবে বিবেচিত হচ্ছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

KPS Admission 2026
SNU Admission 2026

HDFC ব্যাঙ্কের (HDFC Bank) বড় উপহার:

সিনিয়র সিটিজেনদের জন্য এক অসাধারণ পদক্ষেপ: জানিয়ে রাখি যে, সিনিয়র সিটিজেনদের জন্য একটি স্পেশাল সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। তাঁদের টাকার সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে HDFC ব্যাঙ্ক বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্যও যুক্ত করেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে সিনিয়র সিটিজেনরা নির্বাচিত হাসপাতাল ও ফার্মেসিতে (যেমন অ্যাপোলো) ওষুধ এবং বিভিন্ন টেস্টের ওপর উল্লেখযোগ্য ছাড় পাবেন।

HDFC Bank launches special accounts for women and senior citizens.

এর পাশাপাশি, তাঁরা তাঁদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত  ফিক্সড ডিপোজিটে (FD) সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি হারে সুদ পাবেন। এছাড়াও, যেকোনও ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। এর সঙ্গে, পাসবুক ও চেকবুকের মতো সুবিধাগুলি আজীবন বিনামূল্যে পাওয়া যাবে।

আরও পড়ুন: ভারতের অটোমোবাইল সেক্টর পাবে আরও গতি! ৪,০০০ কোটির পরিকল্পনা প্রস্তুত কেন্দ্রের

মহিলাদের জন্য বিশেষ সুবিধা: HDFC ব্যাঙ্ক কর্মজীবী ​​মহিলা এবং গৃহিণী উভয়ের প্রয়োজন মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করেছে। নতুন এই অ্যাকাউন্টটির নাম সেভিংস ম্যাক্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সঙ্গে একটি বিশেষ ডেবিট কার্ডও রয়েছে। যা লক্ষ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ কভার এবং হাসপাতালে ভর্তির কভারেজ প্রদান করে। মহিলারা তাঁদের গয়না ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য প্রথম বছরের লকার ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও, ডাইনিং থেকে শুরু করে শপিং এবং গ্রোসারি ক্রয়ের ওপর বিশেষ মাসিক ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট তাঁদের দৈনন্দিন সঞ্চয়কে আরও বাড়িয়ে তুলবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে দু’চাকার যান বা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করলে, প্রসেসিং ফি-তেও উল্লেখযোগ্য ছাড় পাবেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সঙ্কট ও ইউরোপের চাহিদায় ভারতীয় তেলের বাজিমাত! এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল রফতানি

নতুন মিনিমাম ব্যালেন্স নিয়ম: ব্যাঙ্ক এই অ্যাকাউন্টের জন্য মিনিমাম এভারেজ ব্যালেন্সের শর্তও শিথিল করেছে। এটি সাধারণত মেট্রো শহরগুলিতে ১০,০০০ এবং ছোট/গ্রামীণ এলাকায় ৫,০০০ বা তার কম নির্ধারণ করা থাকে। আপনি চাইলে অ্যাকাউন্টের পাশাপাশি একটি FD খুলে মিনিমাম ব্যালেন্সের দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারেন। পাশাপাশি, দৈনন্দিন কেনাকাটা হোক বা অবসর গ্রহণের পরের চিকিৎসা খরচ, HDFC ব্যাঙ্কের
এই নতুন সেভিংস অ্যাকাউন্টটি মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একটি দারুণ প্যাকেজ হিসাবে বিবেচিত হচ্ছে।

Related Stories

View All

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস অভিষেক শর্মার! বিধ্বংসী ব্যাটিং করে পেলেন T20 ক্রিকেটের দ্রুততম শতরান

বদলে যাবে ভারতীয় ক্রিকেটের ইতিহাস! এবার শচীনদের ক্লাবে ঢুকবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা

Success Story of Ishendra Agarwal will amaze you.

মাত্র ১০ লক্ষ টাকায় শুরু! আজ গড়েছেন ৪,৯০০ কোটির কোম্পানি, GIVA-র সাফল্যের নেপথ্যে ঈশেন্দ্র

Natarajan Chandrasekaran reappointed as Tata Sons chairman Tata Group.

নোয়েলের আপত্তি খারিজ করেই বড় সিদ্ধান্ত! টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ

Breaking News

View All

বাঙাল বাড়ির ইলিশের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি, মুখে লেগে থাকবে স্বাদ

September 17, 2026
CM Suvendu Adhikari makes major announcement regarding Nandigram

বিশ্বকর্মা দিবসে বড় বার্তা, বাংলায় ৫ লক্ষ মানুষকে নিয়ে কী বললেন শুভেন্দু?

September 17, 2026
Narendra Modi inaugurated Semicon India on his birthday.

জন্মদিনেও কর্তব্যে অবিচল! সেমিকন ইন্ডিয়ার সূচনা করলেন মোদী, গোটা বিশ্বকে দিলেন বিশেষ বার্তা

September 17, 2026

সোনাগাছিতে অন্নপূর্ণার টাকা, স্বস্তি যৌনকর্মীদের! কারা পেলেন, কারা এখনও অপেক্ষায়?

September 17, 2026
Suvendu Adhikari announced priority would be given to women under awas yojana

মহিলাদের হাতে বাড়ির মালিকানা, আবাস যোজনায় বদলাচ্ছে নিয়ম? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 17, 2026
South Bengal Weather orange alert for storms and rain in 7 districts

৭ জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা,ভিজবে শহর কলকাতায়ও! রইল আবহাওয়ার আপডেট

September 17, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য